চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানের অভিভাবকত্বের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২১
আদালত
A A
বিচারপতি

সন্তানের অভিভাবকত্ব নিয়ে পারিবারিক আদালতে হওয়া মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এসংক্রান্ত এক রিট নিস্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন।

আদালত এসময় বলেন, ‘সন্তানের অভিভাবকত্ব নিয়ে পারিবারিক আদালতে মামলা হচ্ছে। তবে দুই থেকে তিন বছর পার হলেও মামলা নিষ্পত্তি হচ্ছে না, যা দুঃখ ও হতাশাজনক।’

এই মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালে বিয়ে হওয়া এক দম্পতির ঘরে ২০১৫ এক কন্যাশিশুর জন্ম হয়। ২০১৮ সালে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শিশুটি তার বাবার জিম্মায় ছিল। পরবর্তীতে শিশুটিকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মা। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। তবে এর আগেই শিশুটির মা পারিবারিক আদালতে এনিয়ে মামলা করেন। পারিবারিক আদালতে শিশুটির মায়ের করা সে মামলাটি ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন। আর শিশুর বাবার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও কাজী মারুফুল আলম।

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতবাবামাসন্তানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT