চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনা অবলম্বনে মামুনের ‘কসাই’, কেন্দ্রীয় চরিত্রে নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ক’দিন আগেই দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএল.বি’ নামে ওয়েব ফিল্ম নির্মাণ করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। এই নির্মাতা এবার ‘কসাই’ নামে আরো একটি ওয়েব ফিল্ম বানাতে যাচ্ছেন।

পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য ‘কসাই’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নিরব। পরিচালক অনন্য মামুন ও চিত্রনায়ক নিরব দুজনেই চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

পরিচালক বলেন, সত্য ঘটনা অবলম্বনে ‘কসাই’ নির্মিত হবে। কোন সেই সত্য ঘটনা সেটা সারপ্রাইজ হিসেবে রাখছি। পরে অবশ্যই জানাবো।

‘কসাই’ প্রসঙ্গে নিরব বলেন, গল্প নির্ভর ওয়েব ফিল্ম এটি। প্রতি দৃশ্যে সাসপেন্স সমৃদ্ধ। একটি ট্র্যাপে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত ‘কসাই’ ওয়েব ফিল্ম নির্মিত হবে।

তিনি বলেন, গত ১৪ বছর ধরে অনন্য মামুনের সঙ্গে পরিচয় হলেও এই প্রথম আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। তার প্রেজেন্টেশন অন্যরকম। গল্প বলার ক্যাপাসিটি ভিন্ন। সবকিছু মিলে নতুন কিছু হতে যাচ্ছে।

‘কসাই’ ওয়েব ফিল্মটি দৈর্ঘ্য হবে ৯০ মিনিটের মতো। পরিচালক অনন্য মামুন বলেন, ৪ ফেব্রুয়ারি থেকে মেহেরপুর জেলায় শুটিং শুরু হবে। মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই কসাই মুক্তি দেয়া হবে।

Reneta

কসাইয়ের চিত্রনাট্য করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই। নিরব ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, প্রিয় মনি, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ। এটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রডাকশন হাউজ।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনআই থিয়েটারএল আর খান সীমান্তওয়েব ফিল্মনওশাবানিরবপ্রিয় মনিরাশেদ অপুরিওলিড বিনোদনশাহীন মৃধা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT