চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিৎ জন্মশতবর্ষ: গুণীজনদের শ্রদ্ধা আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ন ০১, মে ২০২১
বিনোদন
A A

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব- এরকম বহু পরিচয়ে যাকে চিহ্নিত করা হয়, তিনি সত্যজিৎ রায়। শুধু বাংলা ভাষাভাষি কিংবা উপমহাদেশের গণ্ডিতে আবদ্ধ নয় তার সৃষ্টিকর্ম। বিশেষত চলচ্চিত্র নির্মাণের কারণে সারা বিশ্বেই সমাদৃত তিনি।

গুণী এই চলচ্চিত্র পরিচালকের জন্মশতবর্ষ রবিবার (২ মে)। বিশেষ এই দিনটিকে সামনে রেখে ওয়েবিনারের (অন্তর্জালভিত্তিক আলোচনা অনুষ্ঠান) ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।

করোনাকালের এই ভয়াবহ সময়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম দিকপাল চলচ্চিত্রস্রষ্ঠা সত্যজিৎ রায়কে নিয়ে ওয়েবিনারটি রবিবার (২ মে) রাত সাড়ে ন’টায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর ফেসবুকে দেখতে পারবেন দর্শক।

অনুষ্ঠানে সত্যজিৎকে স্মরণ করবেন ‘ঘুড্ডি’ খ্যাত গুণী চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র শিক্ষক ও সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় এবং চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন।

শতবর্ষের শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সভাপতি ও স্থপতি লাইলুন নাহার স্বেমী। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন বেলায়েত হোসেন মামুন।

১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সংগীত পরিচালক, গীতিকার হিসেবে তিনি পরিচিত।

Reneta

‘পথের পাঁচালি’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পে সত্যজিৎ রায়ের যাত্রা শুরু। এরপর একে একে নির্মাণ করেন পরশ পাথর , জলসা ঘর, অপুর সংসার, অভিযান, মহানগর, কাপুরুষ ও মহাপুরুষ , নায়ক, গুপি গাইন বাঘা বাইন, অরণ্যের দিন রাত্রি, সীমাবদ্ধ, অশনি সংকেত, সোনার কেল্লা, জন অরণ্য, শতরঞ্জ কি খিলাড়ী, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণ শত্রু, শাখা প্রশাখা এবং সর্বশেষ বানানো সত্যজিতের সিনেমার নাম আগুন্তুক।

Jui  Banner Campaign
ট্যাগ: অপুর সংসারঅভিযানঅরণ্যের দিন রাত্রিকাপুরুষ ও মহাপুরুষকিংবদন্তীগুপি গাইন বাঘা বাইনচলচ্চিত্র নির্মাতাজন্মশতবর্ষজলসা ঘরনায়কপরশ পাথরবেলায়েত হোসেন মামুনমহানগরমাহমুদুল হোসেনমোরশেদুল ইসলামলিড বিনোদনশিল্পীসত্যজিৎ রায়সাংস্কৃতিকসাহিত্যিকসিনেমাসীমাবদ্ধসৈয়দ সালাহউদ্দিন জাকী
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT