চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক নিরাপত্তার জন্য কার্যকর সমন্বয় তৈরির তাগিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ন ১১, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সড়ক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার মাঝে কার্যকর সমন্বয় তৈরি এবং নিরাপদ সড়ক গড়তে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভাসহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে হবে।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে মহাসড়কের ইন্টারসেকশন সমূহে সড়ক নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মশালায় বক্তাগণ এসব কথা বলেন।

বক্তারা বলেন: নিরাপদ সড়কের জন্য আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তারা বলেন, মহাসড়কের পাশের অস্থায়ী হাটবাজার সরানো জরুরি। এর পাশাপাশি সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে ট্রাফিক বিধি সংযোজন করতে হবে। ফুটওভার ব্রীজ ব্যবহার ও যত্রতত্র রাস্তা পারাপার বন্ধে আরো কঠোর আইন প্রয়োগ করতে হবে। মহাসড়কের ইন্টারসেকশন সমূহকে সঠিক ব্যবস্থাপনা ও সার্বক্ষণিক নজরদারিতে আনতে হবে। দূর করতে হবে সড়কের নির্মাণজনিত ত্রুটি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের সভাপতিত্বে দিনব্যপী কর্মশালায় পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন।

সড়ক পরিবহন সচিব বলেন: দুর্ঘটনার নানান কারণ রয়েছে। মহাসড়কের নির্মাণ তথা প্রকৌশলজনিত ত্রুটি দূর করতে প্রকৌশলীগণ সচেষ্ট। এর পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সমীক্ষার তথ্য পর্যালাচনা করে প্রাপ্ত সুপারিশমালা বাস্তবায়ন করা হবে।

এসময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন নাগরিক সমাজের প্রতিনিধি, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারপার্সন ইলিয়াস কাঞ্চন, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন, প্রকৌশলী আব্দুল ওয়াহিদ ও প্রকৌশলী ফজলুল করিম।

Reneta

কর্মশালায় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ছয়শ তিরানব্বইটি সড়ক সংযোগস্থল বা ইন্টারসেকশন এর ওপর এক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়। সমীক্ষা প্রতিবেদনের ওপর বিশেষজ্ঞগণ আলোচনা শেষে সুপারিশমালা চূড়ান্ত করেন।

দিনব্যপী কর্মশালায় সড়ক প্রকৌশলীসহ নাগরিক সমাজের প্রতিনিধি, সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারী সংস্খার প্রতিনিধি, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নিরাপদ সড়কসড়ক নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT