পরিবহন খাতসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। সে সময় অধিবেশনে তার সাথে তর্কে জড়ান জাতীয় পার্টিরই আরেক সংসদ সদস্য পরিবহন খাতের নেতা মশিউর রহমান রাঙ্গা। একজন কলেজ শিক্ষিকার টিপ পরা নিয়ে পুলিশ সদস্যের আপত্তিকর আচরণের শাস্তি দাবি করেন সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা।







