চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রের সুদ কমায় বিনিয়োগ যেতে পারে প্রতারণা স্কিমে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৩ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

সঞ্চয়পত্রের মুনাফা হঠাৎ করে কামানোর ঘোষণা দিয়েছে সরকার। মুনাফা কমানোয় অখুশি পেনশনারসহ সমাজের নির্ধারিত আয়ের সাধারণ মানুষ। রাষ্ট্রের এই পদক্ষেপ তাদের জীবনযাত্রা কঠিন করে তুলবে বলে অভিযোগ করেছে তারা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে আগের সুদ হার বহাল থাকছে। তবে ১৫ থেকে ৩০ লাখ পর্যন্ত কিছুটা কম, আর ৩০ লাখের বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফা আরও কমানো হয়েছে।

চাকরি শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ, বিদেশ ফেরত প্রবাসীর জমানো টাকাসহ নানা শ্রেণিপেশার মানুষের নিশ্চিত ও নিরাপদ আয় হিসেবে সঞ্চয়পত্র বেশ পরিচিত। বহু মানুষ আছেন দেশে, যাদের নির্দিষ্ট পরিমাণ টাকা আছে কিন্তু সেই টাকা ব্যবহারের ক্ষমতা-বুদ্ধি-দক্ষতা নেই, তাদের আয়ের বেশ বড় উৎস সঞ্চয়পত্র। হঠাৎ করে ওইসব মানুষ সমস্যার মুখে পড়েছে।

উন্নতদেশগুলোতে স্টক মার্কেট ও রাষ্ট্রীয় বন্ড সেসব দেশের জনগণের বিনিয়োগের একটি অন্যতম ক্ষেত্র হয়ে থাকে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, অতীত অভিজ্ঞতায় দেশের স্টক মার্কেটের উপরে সেভাবে নেই জনআস্থা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বহু মানুষের ভাষায় স্টক মার্কেট জুয়া-ফটকা বাজার। বাকি থাকে সঞ্চয়পত্রের মতো নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা, সেটিও বিগত কয়েক বছর হলো ধাপে ধাপে অবমূল্যায়িত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ই-কমার্সের আদলে নানা স্কিমে দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি চক্র। সহজে অর্থ আয় আর অল্পসময়ে বেশি মুনাফার আশায় বহু মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়েছিল। অনেকে তাদের জমানো টাকাও বিনিয়োগ হিসেবে ওইসব প্রতারণা স্কিমে লাগিয়ে সর্বহারা।

আমাদের শঙ্কা, সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ফলে ব্যবসা না বোঝা ও সাধারণ জনগণ তাদের অর্থ নিয়ে এক দিকবিভ্রান্ত পরিস্থিতিতে পড়বে। সেই সুযোগে প্রতারণার ডালপালা আরও বিস্তৃত হতে পারে। জনস্বার্থে এ বিষয়ে সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও মনোযোগী হওয়া উচিত বলে আমরা মনে করি।

Jui  Banner Campaign
ট্যাগ: সঞ্চয়পত্রসঞ্চয়পত্রের সুদসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT