চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সজলের শিডিউল নিতে নির্মাতাদের ভিড়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ০৪, মে ২০১৮
বিনোদন
A A

অভিনেতা আবদুন নূর সজলকে ছোটপর্দার ‘সুপারস্টার’ বলা হয়! দর্শকদের কাছে তার কাজের কদর যেমন, নির্মাতাদের কাছেও তেমন! সেজন্য সজলকে নিয়ে সারাবছর কাজে আগ্রহী নাট্য-নির্মাতারা। বিশেষ করে বিভিন্ন দিবস ও দুই ঈদ হলে তো কথাই নেই!

সজলের নাটক চাই-ই-চাই! জনপ্রিয় এই অভিনেতাকেও হিমসিম খেতে হয় নির্মাতাদের শিডিউল দিতে। এবার তেমনটাই ঘটেছে। ঈদ সমাগত। এরই মধ্যে নির্মাতারা ব্যস্ত হয়ে পড়েছেন নাটক, টেলিছবি নির্মাণে। অনেক নির্মাতা চাইছেন সজলকে। কিন্তু হায়, সজলের ফাঁকা শিডিউল তো মিলছেনা!

এ জন্য শিডিউল পেতে গেল ২ মে সজলের কাছে ভিড় করছেন কয়েক জন নাট্য নির্মাতা। তাদের ছিলেন শাখাওয়াত মানিক, সরকার রোকন, বি ইউ শুভ, মেহেদি হাসান জনি প্রমুখ।

নির্মাতা শাখাওয়াত মানিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ২ তারিখ সজল শুটিং করছিলেন রাজধানীর ইউটিসি ভবনে। সেখানে আমরা কয়েকজন নির্মাতা গিয়েছিলাম। সজলের সঙ্গে আড্ডা দিলাম, গল্প করলাম। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছিল।

শাখাওয়াত মানিক বলেন, ঈদের নাটকের ব্যাপারে কথা হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার সবাই বেশি ব্যস্ত। যেমন, অপূর্ব ভাই সেনাবাহিনির একটা কাজে ১৫ দিনের মতো সময় দিয়েছেন বলে তার শিডিউল পাইনি। সজল দেশের বাইরে ছিল কিছুদিন। সবমিলিয়ে শিডিউল মেলানো দায় হয়ে গেছে। তারপরেও ম্যানেজ করে কাজ করতে হবে। সজল ডেট দিয়েছেন। কদিন পরেই শুটিং করবো।

গেল মাসে নিউ ইয়র্কে গিয়েছিলেন সজল। সেখানে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসরে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন সুদর্শন এই অভিনেতা। এছাড়া একটি বেসকরারি চ্যানেলের জন্য নির্মিত নাটকের শুটিংও করেছেন। এরপর দেশে ফিরেছেন ১ মে। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন শুটিংয়ে।

Reneta

শুক্রবার দুপুরে সজলের সঙ্গে যখন মুঠোফোনে কথা হচ্ছিল, তখন তিনি নগরীর ধানমন্ডিতে কৌশিক শংকর দাসের নির্দেশনায় ‘ও ড্যাডি’ নামের একটি নাটকের শুটিং করছিল। চ্যানেল আই অনলাইনকে সজল জানান, ঈদের কাজের জন্য ছয় মাস আগে থেকেই ডেট লক হয়ে যায়। সবার আমার কাছের মানুষ। না করতে পারিনা। অভিনয়টাই আমার পেশা। কাজ তো করে যেতে হবে!

সজল বলেন, যারা এসেছিলেন তার মধ্যে তিন-চারজন শিডিউল ম্যানেজ করে দিয়েছি। কারণ তারা খুব ভালো প্রডাকশন নির্মাণ করেন। আমার কাছের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদলিড বিনোদনসজল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

যতদিন দায়িত্বে আছেন, প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবেনা গভর্নর

এপ্রিল ১, ২০২৬

মূল্যস্ফীতি বাড়বে না, শক্তিশালী হবে অর্থনীতি: প্রধানমন্ত্রীর আশ্বাস

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT