ঋণ সঙ্কট কাটাতে দাতাদের সঙ্গে চুক্তিতে পৌঁছতে ইউরোজোনের কাছে নতুন করে অর্থনৈতিক সংস্কার প্রস্তাব দিয়েছে গ্রিস।
নতুন প্রস্তাবে পেনশন খাতে ব্যয় কমানো, সেলস ট্যাক্স বৃদ্ধি, বাজেট ব্যবস্থাপনায় সংস্কার, সরকারী কর্মচারীদের বেতন হ্রাস, কর প্রশাসনে সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভূক্ত করেছে গ্রিস।
সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিনিময়ে দাতাদের কাছে সহায়তা হিসেবে ৫৩.৩ বিলিয়ন ইউরো চেয়েছে এথেন্স। সংস্কার প্রস্তাবের ওপর আজ (শুক্রবার) গ্রিসের পার্লামেন্টে ভোটাভুটি হবে।
গ্রিসের সংস্কার প্রস্তাব বিবেচনার জন্য শনিবার পাঠানো হবে ইউরোজোনের অর্থমন্ত্রীদের কাছে। রোববার তা উপস্থাপন করা হবে ইইউ সম্মেলনে।







