চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস‌্য ডা. মোজাম্মেল হোসেন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ন ১০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A

বা‌গেরহাট-৪ আস‌নের সংসদ সদস‌্য ও জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ডা. মোজা‌ম্মেল হো‌সেন (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি… রা‌জিউন)।

বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার মৃত্যু হয়। ডা. মোজা‌ম্মেল সমাজক‌ল‌্যাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

তি‌নি দীর্ঘদিন বি‌ভিন্ন রো‌গে ভুগ‌ছি‌লেন। সম্প্রতি স্ট্রো‌কে আক্রান্ত হ‌লে তাকে বিএসএমএমইউতে ভ‌র্তি করা হয়। সেখা‌নে ক্রমেই তার অবস্থার অবন‌তি হ‌তে থা‌কে। প‌রে তা‌কে লাইফ সা‌পোর্টে রাখা হয়। গত রাত সা‌ড়ে ১২ টায় চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

শুক্রবার সকালে তার এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা শহরের রেলরোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকেন। তিনি মৃত্যুকালে এক ছেলে, পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে অধ্যাপক ড. মাহমুদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

বর্ষীয়ান এই ১৯৪০ সালের পহেলা আগস্ট বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৯ সালে মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট পাঁচবারের সংসদ সদস্য। ১৯৯৬ সালে শেখ হাসিনার গঠন করা মন্ত্রী সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

Reneta

জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহী আলম বাচ্চু সাংবাদিকদের বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত। তিনি দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। জেলার আন্দোলন সংগ্রামে মোজাম্মেল হোসেন ছিলেন অগ্রভাগে।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT