চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগ্রামী নারীর ফুটবলার হয়ে উঠার গল্প ‘আগুনের মেয়ে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ন ১২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

কোনো কিছুই নারীর অগ্রযাত্রাকে থামাতে পারবে না। চরের এক সংগ্রামী নারী ফুটবলারের উঠে আসার গল্প নিয়ে ঈদে নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের বিশেষ টেলিফিল্ম ‘আগুনের মেয়ে’।

পুরুষের পাশাপাশি নারীও এখন আর পিছিয়ে নেই। বিশেষ করে নারী ফুটবল দিন দিন বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেই যাচ্ছে। তারই প্রেক্ষাপটে নির্মিত হলো চ্যানেল আইয়ের এই টেলিফিল্মটি।

‘কোনো ফুটবল খেলা হবে না মেয়েদের। এই চর থেকে এই নাখাস্থা মেয়ে মানুষকে একঘইরা কইরা বাইর কইরা দিমু।’ পুরুষশাসিত এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হার না মানা এক নারীর বজ্রকণ্ঠে প্রতিবাদ, ‘এই চরেই আমি ফুটবল খেলমু, পারলে ঠেকা।’

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘আগুনের মেয়ে’ টেলিফিল্মের এমন অসাধারণ সংলাপ শোনা গিয়েছিলো টিজারে। এবার আসছে পুরো টেলিছবিটি দেখার সুযোগ। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দ্বিতীয়দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আগুনের মেয়ে’!

হার না মানা এই সংগ্রামী নারী ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। আর এই সংগ্রামী নারীর ভালোবাসা ও অনুপ্রেরণার মানুষ হিসেবে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সাইকা আহমেদ, খলিলুর রহমান কাদেরী ও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম ছোটনসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা অনূর্ধ্ব ১৪-১৫ দলের নারী ফুটবলার।

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হায়াত মাহমুদচ্যানেল আইটেলিফিল্মফুটবলারমেজবাহ উদ্দিন সুমনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT