চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোলোয় মেসি-এমবাপেদের সামনে পড়তে হতে পারে রিয়ালকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ন ০৮, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় কে কার বিপক্ষে লড়বে, জানতে অপেক্ষা সোমবার ড্র হওয়া পর্যন্ত। তার আগে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ধারণা পাওয়া যাচ্ছে।

হিসেব ঠিকঠাক থাকলে, কার্লোস আনচেলত্তির অগ্রযাত্রায় বাধা হতে পারে মেসি-এমবাপেদের পিএসজি। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ হতে পারে স্পোর্টিং সিপিও।

গ্রুপপর্বে নিজ গ্রুপে সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তাদের মতো প্রতিপক্ষ অনেকটা নিশ্চিত নিজ গ্রুপে রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদেরও। ডিয়েগো সিমিওনের সম্ভাব্য প্রতিপক্ষ হওয়ার দৌড়ে ম্যানসিটি, ম্যানইউ, আয়াক্স ও বায়ার্ন মিউনিখের কেউ।

বুধবার রাতে নির্ধারিত হতে চলেছে এবারের মৌসুমের সেরা ষোলো দলের নাম। ‘এ’ গ্রুপে সেরা হয়েছে ম্যানসিটি, রানার্সআপ পিএসজি।

গ্রুপ ‘বি’ থেকে সেরা লিভারপুলের সঙ্গী হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপের তিনে থাকা পোর্তোকে খেলতে হবে ইউরোপা লিগে।

‘সি’ গ্রুপে আয়াক্সের সঙ্গী হয়ে নকআউটে এসেছে এফসি পোর্তো। গ্রুপ ‘ডি’ থেকে সেরা রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করেছে ইন্টার মিলান।

Reneta

গ্রুপ ‘ই’র দুটি ম্যাচ বাকি। তবে ইতিমধ্যে নকআউট নিশ্চিত করে ফেলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে নিশ্চিত হবে এই গ্রুপ থেকে কে যাবে পরের পর্বে। দ্বিতীয় হওয়ার দৌড়ে রয়েছে বার্সেলোনা। বায়ার্নের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে স্প্যানিশ ক্লাবটি। নয়তো তাকিয়ে থাকতে হবে বেনফিকা ও ডায়নামো কিয়েভ ম্যাচের দিকে।

‘এফ’ গ্রুপেরও দুটি ম্যাচ বাকি। শীর্ষে থেকে শেষ ষোলোয় যাওয়ার পথে এগিয়ে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য দলটি হতে পারে ভিয়ারিয়াল বা আটলান্টার কেউ। বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে স্রেফ ড্র করলেই ষোলো নিশ্চিত করবে ভিয়ারিয়াল। আটলান্টার চাই জয়।

গ্রুপ ‘জি’তে সেরা ষোলোয় যাওয়ার পথ খোলা রয়েছে তিন দলের। লিল, সেভিয়া ও রেডবুল সলসবুর্গ- প্রত্যেকে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই নিশ্চিত করবে সেরা ষোলো। গ্রুপ ‘এইচ’ থেকে ইতিমধ্যে চেলসি ও জুভেন্টাস পরের ধাপে খেলার টিকেট কেটেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১পিএসজিবায়ার্নমেসিম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT