চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ বুধবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কঠিন শর্ত মেনে দেশটিতে সফর করতে রাজি নয় বাংলাদেশ। শর্তাবলী নিয়ে বিসিবির আপত্তির পর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে আয়োজক দেশের বোর্ড। বুধবার এসএলসি প্রতিনিধি দল দেশটির প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের (কোভিড-১৯) সঙ্গে বৈঠক করবে।

লঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুশকা আরভিন্দ মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে এসএলসি-টাস্কফোর্স বৈঠকে বসতে যাওয়ার তথ্য জানান।

বুধবারের সভাতে নির্ধারণ হয়ে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য। পরিস্থিতি যা তাতে আয়োজক দেশ নমনীয় না হলে স্থগিত হয়ে যাবে সিরিজ। মুমিনুলদের তখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ মাঠের খেলা। মাঝে স্থগিত হয়েছে বেশ কয়েকটি সিরিজ। দীর্ঘ করোনা বিরতি কাটিয়ে অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ফেরার কথা টাইগারদের। সেটি নিয়েও শেষ মুহূর্তে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শ্রীলঙ্কার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর এসএলসি চিঠিতে বিসিবিকে জানায়, সেখানে গিয়ে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। করা যাবে না অনুশীলন, থাকতে হবে হোটেলবন্দি হয়ে। দলে থাকা যাবে না ৩০ জনের বেশি সদস্য। সঙ্গে জুড়ে দেয়া হয় আরও কিছু শর্ত।

এত শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়া সম্ভব নয়, মঙ্গলবার সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের সংবাদমাধ্যমে বিষয়টি জানানোর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চিঠি দেন এসএলসিকে।

আসন্ন সিরিজ নিয়ে জটিলতার খবর নজরে পড়ে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। দেশটির ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশ দেন, কোভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনা করতে। তারই প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করা করা যায় কিনা বুধবার হবে সেই আলোচনা।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT