চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় লড়বে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

শ্রীলঙ্কায় ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বসবে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫ম আসর। আর এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রডিউসার জানান, শ্রীলঙ্কায় জাফনা চলচ্চিত্র উৎসবে এরআগেও ইমপ্রেস টেলিফিল্মের ‘জালালের গল্প’ ও গেল বছর ‘কমলা রকেট’ প্রদর্শীত হয়েছিলো। এবারও বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র সেখানে প্রতিযোগিতা বিভাগে লড়ছে, আর সেটাও ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ!

শ্রীলঙ্কার সীমান্তবর্তী শহর জাফনা। আর এই শহরের নাম অনুসারেই পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০১৫ সাল থেকে শুরু হওয়া জাফনা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিলো আবু শাহেদ ইমনের বহুল প্রশংসিত ছবি ‘জালালের গল্প’। ২০১৮ সালে জাফনা চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর মধ্য দিয়ে প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয়েছিলো ‘কমলা রকেট’-এর।

১১ নির্মাতার চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। বিশ্বের অন্তত বিশটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলাদেশের এই ছবিটি। ২৩ আগস্ট থেকে রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত সাখালিন শহরে বসে ১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবির সাথে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। এই উৎসবে উপস্থিত হয়েছিলেন ছবির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন। ইমন জানান, ছবিটি দেখে সবাই বেশ প্রশংসা করেছেন।

‘ইতি, তোমারই ঢাকা’ নিয়ে রাশিয়ার সাখালিন চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন আবু শাহেদ ইমন

৩০ আগস্ট (শুক্রবার) থেকে সিঙ্গাপুরে বসছে ‘সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল’। এই উৎসবেও দেখানো হবো ছবিটি। রাশিয়া থেকে এই উৎসবে যোগ দিতে ‘ইতি, তোমারই ঢাকা’র প্রতিনিধি হয়ে সিঙ্গাপুরেও যাচ্ছেন ইমন।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানোর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা করছেন জানিয়ে ‘ইতি, তোমারই ঢাকা’র এই ক্রিয়েটিভ ডিরেক্টর জানান, শিগগির আমরা ছবিটি সেন্সরে জমা দিবো। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি চূড়ান্ত করবো। আশা করছি আগামী অক্টোবরের দিকে বড়পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে।

Reneta

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে নির্মিত ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। নির্মাতারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু শাহেদ ইমনইতি তোমারই ঢাকাইমপ্রেসকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীজাফনাতানভীরতানিম নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT