শ্রীলকায় জ্বালানি সংকট মোকাবেলায় সরকার পরিচালিত পেট্রোল স্টেশনগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।
আল জাজিরা জানায়, দেশটিতে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি আকস্মিক দাম বেড়ে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বলানি পাচ্ছে না , ফলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সেনা সদস্যরা জ্বলানি বিতরণে সহায়তা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ৩ জন বয়স্ক লোক প্রাণ হারানোর পর পেট্রোল পাম্প এবং কেরোসিন স্টেশনে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকটের সাথে লড়াই করছে ভারত মহাসাগরীয় দেশটি। মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়নের ফলে খাদ্য, ওষুধ এবং জ্বালানির মতো প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করা দেশটির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।
দেশটির সামরিক মুখপাত্র নীলান্ত প্রেমরত্ন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রতিটি জ্বালানি পাম্পে কমপক্ষে দুইজন করে সেনা মোতায়েন করা হবে যারা জ্বালানি বিতরণে সহায়তা করবে।
সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা বলেন, “জনগণকে সাহায্য করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের মানবাধিকার খর্ব করার জন্য নয়”।








