চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার কোচ হচ্ছেন আর্থার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চণ্ডিকা হাথুরুসিংহেকে এখনো আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (সিএলসি)। তবে এরইমধ্যে জোর গুঞ্জন, পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে পেতে উঠে পড়ে লেগেছে লঙ্কানরা।

আর্থারের সঙ্গে এখন পর্যন্ত কোনপ্রকার চুক্তিতে আসেনি এসএলসি। তবে বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভার মত, আগামী ডিসেম্বরে পাকিস্তানে টেস্ট সিরিজ শুরুর আগেই এ প্রোটিয়া কোচের সঙ্গে চুক্তি সেরে ফেলতে পারবেন তারা। বিশ্বকাপের পরপরই একাধিক হাই-প্রোফাইল কোচের সঙ্গে যোগাযোগ করেছে বোর্ডটি। যার মাঝে ইংল্যান্ড দলের বর্তমান ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশের নামও আছে।

ডি সিলভা মনে করেন শ্রীলঙ্কার মতো একটি দলের দায়িত্ব নেয়ার যোগ্যতম ব্যক্তি হচ্ছেন আর্থার। তিনিই পারবেন ভঙ্গুর লঙ্কানদের সঠিক পথ দেখাতে, ‘আমরা এরইমধ্যে মিকির সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রুতই একটি চুক্তিতে আসতে পারবো।’

‘তিনি ২০১৭ সালে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। পাকিস্তানকে টি-টুয়েন্টির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে গেছেন। সবার কাছেই তিনি পরম শ্রদ্ধেয়।’

চলতি বছরেই পাকিস্তানের চাকরি হারিয়েছেন আর্থার। দলটির দায়িত্বে থাকা অবস্থায় দারুণ সম্পর্ক গড়ে ওঠে স্টিভ রিক্সনের সঙ্গে। রিক্সন বর্তমানে শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচের দায়িত্বে আছেন।

অন্যদিকে হাথুরুকে নিয়ে ভালো ঝামেলাতেই আছে লঙ্কান বোর্ড। কার্যত দলের সঙ্গে থাকতে না পারলেও এখনো তিনি দলটির কোচ। বোর্ডের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তার। এই ঝামেলায় তাই হাথুরুকে ঝেরেও ফেলতে পারছে না এসএলসি।

Reneta

তাই হাথুরুকে কৌশলে চাকরীচ্যুত করতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে বোর্ডটি। তাকে একপ্রকার বসিয়ে রেখে সহকারী কোচকে দিয়ে দায়িত্ব চালিয়ে নেয়া হচ্ছে। দলের ব্যর্থতার জন্য সরাসরি জবাবদিহিও করতে হচ্ছে বাংলাদেশের সাবেক কোচকে!

Jui  Banner Campaign
ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেমিকি আর্থারলিড স্পোর্টসশ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT