চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ২৫, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শরিফুল-মোস্তাফিজ-সাকিবের পর শ্রীলঙ্কার ব্যাটিংলাইনে আঘাত হেনেছেন মিরাজ। বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

কুশল মেন্ডিসকে (১৫) এলবিডব্লিউ করেছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় সাফল্যটি এনে দেন সাকিব আল হাসান। দলীয় ৭১ রানে পাথুম নিসান্না তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করেন ২০ রান। শর্ট বলে বাজে শটে উইকেট বিলিয়ে আসেন এ লঙ্কান।

বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দেন অভিষিক্ত শরিফুল ইসলাম। আজই প্রথম ওয়ানডে খেলতে নামেন এ বাঁহাতি পেসার। মিডঅনে তামিমের হাতে ক্যাচ বানিয়ে তুলে নেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার (১৪) উইকেট।

পরে মোস্তাফিজুর রহমানের বলে সাকিবের হাতে ক্যাচ দেন অপর ওপেনার গুনাথিলাকা (২৪)।

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২৯.২ ওভারে ৬ উইকেটে ১০৪ রান।

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে (১২৫) আগে ব্যাট করে ২৪৬ রান তোলে বাংলাদেশ। বার বার বৃষ্টির বাগড়ায় মুশফিকের সেঞ্চুরি নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। তবে শঙ্কার মেঘ উড়িয়ে শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁয়েছেন মি. ডিপেন্ডেবল।

Reneta

সেঞ্চুরির পর একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়ান মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

পাঠাও শপ-এর সাথে এবার কেনাকাটা হবে আরও সহজে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT