চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০১৯
শিক্ষা
A A

শ্রীলংকার রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের একাধিক গির্জা ও আবাসিক হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই নিন্দা জানানো হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ওই ঘটনায় বাংলাদেশের শিশু শেখ সেলিমের নাতি জায়ানের অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ছোট জায়ানের অকাল মৃত্যু আমাদেরকে কাঁদাচ্ছে। বর্বরোচিত এই হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এটা বিশ্ব-মানবতার জন্য একটি বড় ধরনের হুমকি।’

উপাচার্য হামলায় নিহত সকলের প্রতি গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Reneta

গত রোববার (২১ এপ্রিল) সকালে দ্বীপরাষ্ট্র শ্রীলংকার বেশ কয়েকটি গির্জা ও আবাসিক হোটেলে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়।

ওই দিন ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: জায়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT