চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রাবন্তীর মুখে ‘জয়বাংলা’, রজতাভ বললেন ‘খেলা হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ন ১৫, মে ২০২১
বিনোদন
A A

পূর্ব ঘোষিত সময় অনুযায়ি ঈদের দিন দুপুরেই অনলাইনে মুক্তি পেল শামীম আহমেদ রনী পরিচালিত ‘বিক্ষোভ’ এর টিজার। তারকাবহুল ছবির এই টিজার প্রকাশের পর নতুন করে আশাবাদী হতে দেখা গেছে দর্শকদের। অন্তত সিনেমাপ্রেমীদের মন্তব্যগুলো ছবিটি নিয়ে বেশ ইতিবাচক।

‘বিক্ষোভ’ এর এক ঝলকে ফোকাস কেড়ে নিয়েছেন নবাগত চিত্রনায়ক শান্ত খান। প্রতিবাদী ছাত্রের ভূমিকায় দেখা গেছে তাকে। শুধু তাই নয়, তার বিদ্রোহের স্বরূপ টিজারেই কিছুটা উন্মোচন করেছেন নির্মাতা। দুর্দান্ত সংলাপের পাশাপাশি টিজারে দারুণ অ্যাকশন অবতারেও দেখা গেছে শান্তকে।

তবে এই টিজারের মূল ফোকাস পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তাকে দেখা গেছে শিক্ষিকার চরিত্রে। ন্যায়ের পক্ষে ছাত্রদের উজ্জীবিত করা এক নির্ভয়া তিনি। অন্যায্যতার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় দাঁড়াতেও যার বিন্দুমাত্র দ্বিধা নেই। স্লোগানে মুখরিত শ্রাবন্তীর মুখে মুহূর্মুর্হূ ‘জয়বাংলা’ ধ্বনি।

এমন ভিজ্যুয়াল ছাত্রদের সমন্বয়ে বাংলাদেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকে আরো একবার স্মরণ করিয়েছে। এদিকে ‘বিক্ষোভ’ এ দ্বন্দ জিইয়ে রাখতে মন্দ মানুষ হিসেবে নজর কেড়েছেন পশ্চিমবঙ্গের আরেক তুখোড় অভিনেতা রজতাভ দত্ত। যার মুখে বহুল জনস্রোত ‘খেলা হবে’ সংলাপটি দারুণ মানিয়ে গেছে বলেও মনে করছেন সিনেপ্রেমীরা।

এছাড়া টিজারে দর্শকের দৃষ্টি কেড়েছেন বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত তারকা মুখ সানী লিওন ও রাহুল দেব।

বছর দুয়েক আগে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সোচ্চার হয়েছিল দেশের ছাত্র সমাজ। সড়কে যেন অকালে প্রাণ না যায় সে জন্য রাজপথে নেমেছিল কোমলমতি শিক্ষার্থীরা। ওইসব শিক্ষার্থী ও সেই সময়ের গল্পকে কেন্দ্র করে নির্মাতা শামীম আহমেদ রনী নির্মাণ করছেন ‘বিক্ষোভ’ চলচ্চিত্র। সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

Reneta

এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশি কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের সানী লিওন। ওই গানে কণ্ঠ দেন কোনাল।

ছবিটি নিয়ে এরআগে নির্মাতা শামীম আহমে রনী বলেন, প্রতি বছর শতশত মেধাবী শিক্ষার্থীর জীবন চলে যায় সড়ক দুর্ঘটনায়। এই বিষয়টি মানবিকতার জায়গা থেকে নাড়া দিয়েছে। চলচ্চিত্রের মাধ্যমে নিরাপদ সড়ক দাবির ইস্যুটি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, বিক্ষোভের মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন অনেককিছু পাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদজয়বাংলাটিজারপরিচালকপরিচালতরজতাভ দত্তরাহুল দেবলিড বিনোদনশাপলা মিডিয়াশামীম আহমেদ রনীশ্রাবন্তীসানী লিওনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT