চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিক লীগের নতুন নেতৃত্বে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডান থেকে সাধারণ সম্পাদক আজম খসরু, সভাপতি ফজলুল হক মন্টু ও কার্যকরী সভাপতি  মোল্লা আবুল কালাম আজাদ

ডান থেকে সাধারণ সম্পাদক আজম খসরু, সভাপতি ফজলুল হক মন্টু ও কার্যকরী সভাপতি  মোল্লা আবুল কালাম আজাদ

শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক পদে আজম খসরু নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে মোল্লা আবুল কালাম আজাদ কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক লীগের ত্রিবার্ষিক কাউন্সিল শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।

এর আগে সভাপতি পদের প্রস্তাবনা আসে ৭ জনের আর সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা আসে ১২ জনের নাম।

তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের মধ্যে সমন্বয়ের প্রস্তাব দেন। কিন্তু তারা একজন নেতা নির্বাচনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

শুরুতে সভাপতি হিসেবে প্রস্তাবনা আসে হাবিুর রহমান, ফজলুল হক মন্টু, জহুরুল ইসলাম চৌধুরি, মোল্লা আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, নূর কুতুব আলম ও ইদ্রীস আলী ভূইয়ার পক্ষে এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবনা আসে অ্যাড. হুমায়ূন কবির, মকর আলী, মো. আমিনুল ইসলাম, আলহাজ্ব আজাদ আলী খান, সুলতান আহমেদ, আমীর খসরু, অ্যাড. আখতারুজ্জামান শাহীন, আজম খসরু, তোফায়েল আহমেদ, আব্দুল হালিম, মো. শাহাব উদ্দিন ও মোল্লা আবুল কালাম আজাদ’র পক্ষে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম, সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগজাতীয় শ্রমিক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT