প্রভাসের সঙ্গে ‘সাহো’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা কাপুর। এরইমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে হায়দরাবাদে। আর শুটিং শুরু উপলক্ষে শ্রদ্ধাকে হায়দরাবাদের মজার সব খাবার খাওয়ালেন প্রভাস।
দুই তারকার মাঝে আগে অবশ্য বন্ধুত্ব ছিল না। কিন্তু শুটিং শুরুর আগেই তারা তাদের বন্ধুত্বটাকে বেশ মজবুত করে নিয়েছেন। তাই শ্রদ্ধাকে হায়দরাবাদী খাবারের স্বাদ বোঝানোর জন্য বিশেষ সব খাবার খাওয়ালেন প্রভাস। তালিকায় ১৭-১৮ রকমের খাবার ছিল। শ্রদ্ধাও বেশ তৃপ্তি নিয়েই চেখেছেন হায়দরাবাদী খাবার।
শোনা যাচ্ছে, ‘সাহো’ ছবিতে দুটি চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। এই হাই-টেক অ্যাকশন ড্রামাটি তৈরি হবে মোট তিনটি ভাষায়। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় দেখা যাবে ছবিটি। আগামী বছর মুক্তি পাবে ‘সাহো’। ডেকান ক্রনিকল








