চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কিংবদন্তী অভিনেত্রী সন্ধ্যা রায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ০৭, মে ২০২১
বিনোদন
A A

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তী অভিনেত্রী সন্ধ্যা রায়। 

মহামারীর কারণে বিপর্যস্ত ভারত। চারদিকে মৃত্যু মিছিল আর দুঃসংবাদ। এরমাঝেই শুক্রবার ‘মনিহার’ ছবির এই অভিনেত্রীর অসুস্থতার খবর সামনে আসে।

পারিবারিক সূত্রের বরাতে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, সন্ধ্যা রায়কে বর্তমানে আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। পাশাপাশি জ্বরও রয়েছে। সর্দির কারণেই বুকে কফ জমেছে।

বর্তমানে প্রবীণ অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। কারণ তার করোনা উপসর্গ রয়েছে। ইতিমধ্যে বর্ষীয়াণ অভিনেত্রীর কোভিড পরীক্ষা করা হয়েছে। নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনও আসেনি বলেই জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে বাংলা চলচ্চিত্র জগতের একসময়কার জনপ্রিয় অভিনেত্রীর অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শিল্পী ও কলা-কুশলীরা।

তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেন। এর কিছুদিন পর তিনি তার পরিবারের সাথে বাংলাদেশে চলে আসেন। সন্ধ্যা রায়ের পৈতৃক নিবাস যশোরের বেজপাড়াতে। তার দাদা ছিলেন একজন জমিদার। তিনি ৭ বছর বয়সে তার বাবাকে এবং ৯ বছর বয়সে মাকে হারান। তার একজন ভাই আছে। তার মা-বাবা মৃত্যুর পর তিনি তার মামার কাছে চলে যান এবং বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৭ সালে তিনি আবার ভারতে চলে যান।

Reneta

সন্ধ্যা রায় অভিনীত প্রথম চলচ্চিত্র হল ‘মামলার ফল’ যেখানে সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। তার অসামান্য অভিনয় কৌশলের তিনি অনায়াসে যে কোন সিনেমার চরিত্রের সাথে সহজেই খাপ খাওয়াতে পারতেন। সমালোচক কর্তৃক প্রসংশিত সিনেমাগুলোর মধ্যে সত্যজিত রায়ের ‘অশনী সংকেত’ এবং তরুণ মজুমদারের ‘থাগিনি’ এবং পুরোদস্তুর বাণিজ্যিক চলচ্চিত্র যেমন ‘বাবা তারকনাথ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি বিশ্বজিৎ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে রোমান্টিক সিনেমা ‘মনিহার’ এবং বিশ্বজিতের বিপরীতে থ্রিলার সিনেমা কুহেলি’তে অভিনয় করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাকিংবদন্তীজ্বরবর্ষীয়ানমনিহারলিড বিনোদনশ্বাসকষ্টসত্যজিৎ রায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

যতদিন দায়িত্বে আছেন, প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবেনা গভর্নর

এপ্রিল ১, ২০২৬

মূল্যস্ফীতি বাড়বে না, শক্তিশালী হবে অর্থনীতি: প্রধানমন্ত্রীর আশ্বাস

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT