শোকের মাসে রিয়াদ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের বিশেষ সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
১ আগস্ট সন্ধ্যায় দূতাবাস চত্বরে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
শোকের এই মাসকে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সৌদি প্রবাসী সকল অভিবাসীদের আহ্বান জানান তিনি।
সৌদি সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








