চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচ জিতে ফিরতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ২৯, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হাতছাড়া হয়েছে। টানা দুই হারে ঝাঁকুনি খেয়েছে বাংলাদেশের গর্বে। তিননম্বর ম্যাচ হারলে হোয়াইটওয়াশের সঙ্গে বাকিটুকুও যাবে। তবে ওপেনার সৌম্য সরকার বলছেন, তিনি ও তার সতীর্থরা আশা করছেন তৃতীয় ম্যাচ জিতেই লঙ্কা সফর শেষ করবেন তারা।

সোমবার সাংবাদিকদের সৌম্য বলেন, ‘আমরা সিরিজ হেরেছি এটা সত্য, তবে নিঃসন্দেহে তৃতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমরা আশা করি, বেশ ভালোভাবেই সেটা করতে পারব।’

বলে লাসিথ মালিঙ্গা ও ব্যাটে কুলাশ পেরেরার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয় বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ হারে তারা। দ্বিতীয় ম্যাচেও একই দৃশ্য। সফরকারীদের কোনোভাবে দাঁড়াতে না দিয়ে স্বাগতিকরা ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের মতো ধাক্কা খান সৌম্য। সবশেষ ১০ ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ৩৩। বিশ্বকাপে শেষ ম্যাচের আগের ম্যাচে ভারতের বিপক্ষে ওই রান করেছিলেন তিনি।

কোনোভাবেই যেন ব্যাটকে কথা বলাতে পারছেন না সৌম্য। যা নিয়ে আক্ষেপেও পুড়ছেন, ‘চেষ্টা সব সময়ই করে যাচ্ছি, বাড়তি অনুশীলনও করছি। বাড়তি যা করার দরকার করছি। কেন সেট হয়ে আউট হয়ে যাচ্ছি সেটা নিয়ে কাজ করছি, গত ১০ ম্যাচের আগেও তো তিন ম্যাচে ভালো করেছি। কিন্তু এখন কেন হচ্ছে না ভাবার চেষ্টা করছি। অনুশীলনের বাইরেও চিন্তা করছি, রুমে বসেও নিজের ব্যাটিং দেখছি। আবার সেরাটা ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করছি।’

সৌম্য একা নন, দলের অধিকাংশ খেলোয়াড়ই অফফর্মে। তামিম তো রানেরই দেখা পাচ্ছেনই না। মাহমুদউল্লাহ গেল দুই ম্যাচে তুলেছেন নয় রান। আর এমন ব্যর্থতা পুরো দলকেই ভাবাচ্ছে। এ নিয়ে সবাই নিজেদের মধ্যে অনেক আলোচনাও নাকি করছেন খেলোয়াড়েরা। শেষ ম্যাচ জিতে এখন অন্তত কিছু একটা নিয়ে দেশে ফিরতে চাওয়ার ইচ্ছার কথাও জানান সৌম্য।

Reneta

৩১ জুলাই প্রেমাদাসায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার তৃতীয় তথা শেষ নিয়মরক্ষার ম্যাচ।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT