চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচেও সিলেটের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের পঞ্চম আসরে প্রথমবার খেলতে এসে ১২ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে শেষ করতে হচ্ছে সিলেটকে। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয় দিয়ে শুরু করা সিলেট শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে ২৫ রানে হেরে গেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম।

নাসিরের সিলেট এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কুমিল্লা ১৭১ রানের টার্গেট দেয় তাদের। জবাবে সিলেট থামে ১৪৫ রানে।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কুমিল্লা বড় সংগ্রহ পায় লিটন দাসের ৬৫ রানে ভর করে। লিটন জাতীয় দলের হয়ে গত অক্টোবরে ৭০ করেছিলেন। তার আগেও ফ্লপ। পরেও ফ্লপ। বিপিএলে অবস্থা আরও খারাপ ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৪। দল কোয়ালিফায়ার নিশ্চিত করলেও তিনি ছিলেন বিপাকে।

বাটলারের সঙ্গে ওপেন করতে নামেন লিটন। দলীয় ২৪ রানে বাটলার (৩) ফিরে গেলেও লিটন একপাশ ধরে থাকেন। সেই যাত্রায় তিনি ইমরুলকেও (৭) দ্রুত হারান। এরপর সঙ্গী হিসেবে পান স্যামুয়েলসকে।

লিটন ৪৩ বলে ৬৫ রানে সাজঘরে ফেরেন। হুইটলির বলে ধরা পড়ার আগে  ছয়টি চার এবং তিনটি ছয়ে এই রান করেন তিনি। স্যামুয়েলসও ৪৩টি বল খেলেন। তিনি করতে পারেন ৫৫।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে (৬) হারায় সিলেট। ফ্লেচার ফেরেন ৩০ বলে ২৫ করে। গোটা টুর্নামেন্টে একটি ফিফটি পাওয়া নাসির হোসেন করতে পারেন ১২ বলে ১২। বাবর আজম ১৯ বলে ২০ করে পথ ধরলে সিলেট আরও বিপাকে পড়ে যায়।

Reneta

সাব্বির রহমান অবেলায় একটা লড়াই শুরু করেন। তাও থেমে যায় চারটি চার একটি ছয়ে। ২০ বলে ৩১ করে ফেরেন তিনি।

কুমিল্লার মেহেদী হাসান ৪ ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট নেন। ক্রেমার তিন উইকেট নিতে খরচ করেন ১৫।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT