চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বিকেলে জমে উঠল ম্যানচেস্টার টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ পূর্বাহ্ন ২০, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের। প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে মঞ্চটা বেশ সাজিয়েছে স্বাগতিকরা। বৃষ্টি তৃতীয় দিন ধুয়ে নিয়ে করে বসে ঝামেলা! পরে জবাব দিতে নেমে সফরকারী উইন্ডিজ দারুণ ব্যাটিংয়ে মাথাব্যথা বাড়ায় ইংলিশদের। চতুর্থদিনের শেষ বিকেলে সেই দেয়াল গুঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলেছে জো রুটের সতীর্থরা।

ম্যানচেস্টারে টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে দারুণ ধৈর্যে আড়াইশ ছোঁয়ার পর ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং। ফলোঅন এড়িয়ে অলআউট হওয়ার আগে তারা করেছে ২৮৭ রান।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ব্যাটিং ছাড়া ইংল্যান্ড তাতে ১৮২ রানের বড় লিডই পায়। জয়ের খোঁজে থাকা স্বাগতিকরা দ্রুত কিছু রান তুলে পঞ্চম দিনে যত বেশি সময় সম্ভব ব্যাটিং দিতে চাইবে উইন্ডিজকে। দ্রুত রান তোলার শুরুটা শেষ বিকেলেই করে ইংলিশরা।

তাতে চতুর্থ দিনে ৩৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। অবশ্য ব্যাটিংয়ের অনেকটাই বাকি তাদের, লিড ইতোমধ্যেই ২১৯ রানের হয়ে গেছে। রোচের বলে ফিরে গেছেন ওপেনার হয়ে যাওয়া বাটলার, রানের খাতা খোলার আগেই।

ক্রাউলিও ১১ রানের বেশি দিতে পারেননি। আরেক মেইকশিফট ওপেনার বেন স্টোকস ১৬ রানে অপরাজিত আছেন, প্রথম ইনিংসে দেড়শ ছাড়ানো ইনিংস আছে তার। অধিনায়ক জো রুটকে (২) নিয়ে শেষদিনের শুরু করবেন তিনি।

এর আগে রোববার তিনশর নিচে গুটিয়ে যাওয়ার পথে উইন্ডিজ রান পেয়েছে ব্র্যাথওয়েট ৭৫, ব্রুকস ৬৮ ও রোস্টন চেসের (৫১) থেকে।

Reneta

ব্রড ও ওকস ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট গেছে কারেনের দখলে। একটি করে উইকেট বেস ও স্টোকসের।

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যানচেস্টার টেস্টলিড স্পোর্টসস্টোকসহোল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT