চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়হীন বাংলাদেশ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়। মূলপর্ব থেকে অন্তত একটি জয় নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল দেশে ফিরতে পারবে কিনা সেটিই এখন দেখার।

আগস্টে মিরপুরে দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া দলকে ৪-১এ টি-টুয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। সেই প্রেক্ষাপটের সঙ্গে এখনকার বাস্তবতার কোনো মিল নেই। অস্ট্রেলিয়া খেলছে দুর্দান্ত ক্রিকেট। উল্টো পথে বাংলাদেশ।

খেলা হচ্ছে ভিন্ন কন্ডিশনে। যেখানে মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ। যেমনটা মিরপুরে মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে বিপদে ফেলতে নিম্নমানের উইকেট বানিয়ে খেলেছে স্বাগতিকরা। যেখানে রান তোলা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিনতর কাজগুলোর একটি!

বিশ্বকাপে দেখা যাচ্ছে সত্যিকার শক্তি-সামর্থ্য। হোম কন্ডিশনের সুবিধা ছাড়া নিজেদের ব্যাটিং যে যাচ্ছেতাই, সেটি প্রমাণ করে চলেছে টাইগার দল। হারের বৃত্ত থেকেও বের হওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। তিন ম্যাচে তাদের জয় দুটিতে। বাংলাদেশকে হারালে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা সাউথ আফ্রিকাকে ছুঁয়ে ফেলবে অ্যারন ফিঞ্চের দল।

প্রোটিয়ারা মঙ্গলবার বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। ৪ ম্যাচে তাদের জয় তিনটি। চার ম্যাচের চারটিতেই জিতে ‘বি’ গ্রুপ থেকে সেমির দরজায় এক পা দিয়ে রেখেছে ইংল্যান্ড। অপর দল হিসেবে সেমিতে খেলতে লড়াইটা অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মাঝে।

Reneta

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সুযোগ কমে এসেছে। বাংলাদেশ তো হারতে হারতে হিসেবের বাইরে চলে গেছে আগেভাগেই। শ্রীলঙ্কা ও উইন্ডিজের সঙ্গে লড়াই করলেও ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পাননি মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিঞ্চবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

মার্চ ১১, ২০২৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT