চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০১৭
জনপদ, শেরপুর
A A

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীস্টানপাড়া গ্রামে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণে এক গারো কৃষক নিহত এবং তার স্ত্রী-ছেলে আহত হয়েছে। নিহত ভেরুনা (৪০) ওই এলাকার নিবন নেংমিনজার ছেলে। শনিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বালিজুড়ি এলাকার খ্রীস্টানপাড়া গ্রামে গত তিনদিন ধরে রাতের আধারে প্রায় ৪০/৫০টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতির দল রাতভর পাহাড়ের ঢালে কৃষকদের চাষ করা ধানক্ষেতে তাণ্ডব চালিয়ে ভোরে আলো ফোটার আগেই আবার পাহাড়ে চলে যায়।

শনিবার সন্ধ্যার পর বন্যহাতির দলটি ফের লোকালয়ে নেমে এলে স্থানীয় লোকজন মশাল-লাঠিসোঠা নিয়ে ইটপাটকেল ছুঁড়ে, হৈ-হল্লা করে হাতি তাড়াতে চেষ্টা করে।

রাত সোয়া বারোটার দিকে হাতির দলটি লোকজনের বসতবাড়ীতে হানা দেয়। এসময় নিজ বসতঘরে স্ত্রী-সন্তান সহ ঘুমিয়ে ছিলেন ভেরুনা। হাতির দলের একটি হাতি হঠাৎ ভেরুনা’র মাটির ঘরটি মাথা দিয়ে গুঁতো দিয়ে ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত ভেরুনা’কে শুড় দিয়ে পেঁচিয়ে ধরে মাটিতে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। এসময় হাতির আক্রমণে ভেরুনা’র স্ত্রী শৈল দুফু (৩৪) ও তার ছেলে বিজয় মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে ভেরুনা মারা যায়। পরে বন্যহাতির দলটি রাতেই পাহাড়ে চলে যায়। বর্তমানে হাতির দলটি বালিজুড়ি এলাকার পাশের ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকার লোকজনের মাঝে বর্তমানে হাতি আতংক বিরাজ করছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নিহতবন্যহাতিশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT