চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার জন্য কাদের সিদ্দিকীর দুঃখবোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পৃথিবীর ইতিহাসের সচেয়ে কলঙ্কিত নির্বাচন দাবি করে এমন নির্বাচন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী দুঃখ প্রকাশ করে বলেন: আজ আমি আওয়ামী লীগ সম্পর্কে যা বলছি তা অন্তরের অন্তস্থল থেকে বলছি। আওয়ামী লীগ আর কখনো জনগণের সমর্থন নিয়ে কোনো নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না। চুরি করে ক্ষমতায় থাকতে পারে। প্রশাসন নিয়ে ভোট চুরি করতে পারে। কিন্তু জনগণের কোনো ভোট পাবে না৷

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন: এই নির্বাচনে ক্ষতি হয়েছে দেশের, জনগণের। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে জননেত্রী শেখ হাসিনার। এরপর ক্ষতিগ্রস্থ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ কেননা, শেখ হাসিনাকে মানুষ গালি দিলে বঙ্গবন্ধুর গায়ে লাগে৷ সেই জন্য আমি খুবই বেদনাহত হচ্ছি।

কাদের সিদ্দিকী বলেন: এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের অস্তিত্ব শেষ হয়ে গেলো। এই দেশের জনগণের মন থেকে শেখ হাসিনার আওয়ামী লীগ ধুয়ে মুছে গেছে। সবচেয়ে ক্ষতি হয়েছে শেখ হাসিনার।

তিনি বলেন: ৩০ ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন পদ্ধতি কলঙ্কিত হয়েছে। নির্বাচনের আগের রাতে সব কেন্দ্রে বাক্স ব্যালট ভর্তি করা হয়েছে, তা ধ্রুব সত্য। ভাড়া করা পর্যবেক্ষকরা বলেছে, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। আসলে এই নির্বাচন অস্বভাবিক কারচুপরি ও ত্রুটি ভরা। পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত নির্বাচন।

Reneta

‘কোনো নির্বাচনে আমি এমন নির্লিপ্ত আচরণ প্রশাসনকে দেখিনি। এভাবে কারচুপি হবে তা ভাবিনি। আমরা এটা বুঝিনি যে পা থেকে মাথা পর্যন্ত একেবারে চরিত্রহীন, বিবেক বিবর্জিত হবে।’

কাদের সিদ্দিকী বলেন: এই বিজয় আগামী অল্প দিনের মধ্যে সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে। অতিরিক্ত খেলে হজম হয় না। এতো অতিরক্ত কারচুপি হলে বিশ্বের কোনো আদালতে তা ঠায় হবে না। এই সরকার তার মেয়াদপূর্ণ করতে পারবে না৷ প্রতিদ্বন্দ্বিতাহীনতা কোনো সুফল নয়। নিজেরাই নিজেদের জন্য গলার কাটা হবে।

সরকারকে বিভিন্ন দেশের অভিনন্দন জানানো বিষয়ে তিনি বলেন: একটি নিয়ম হলো একটি সরকার যেভাবেই হোক সংখ্যাগরিষ্ঠ হলে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানায়। কিন্তু সব অভিনন্দন অভিনন্দন নয়।

সেসময় ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ জনের শপথ নেয়া কখনোই উচিত হবে না বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনকাদের সিদ্দিকীনির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT