চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। কয়েকটি ধাপে সিনেমাটির শুটিং শেষের দিকে এসেছে। এরমধ্যে শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া তার অংশের শুটিং শেষ করেছেন।

পর্দায় শেখ হাসিনা হতে পারাটা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া। শুটিংয়ে দেয়া লম্বা সময় ফারিয়ার স্মৃতিতে আজীবন গেঁথে থাকবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘বস টু’ সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ২০১৯ সালের শেষের দিকে এই জার্নিটা শুরু হয়েছিল। ২০২১ শেষ হতে যাচ্ছে। এখন থেকে জার্নিটা শেষ হলো। যতদিন বাঁচবো এই স্মৃতিতে যত্নে থাকবে। সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই সুযোগটা আমাকে যারা দিয়েছেন তাদের প্রতি। সিনেমাটির সঙ্গে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সঠিকভাবে সহযোগিতা করার জন্য।

শেখ হাসিনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এত বড় দায়িত্ব আমি পেয়েছি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই এভাবেই ডাকতো। পুরো সময়টা ক্যারেক্টারের মধ্যে বসবাস করেছি। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।

ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এর আগে তিনি মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন। নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।

বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকবেন তৌকির আহমেদ।

Reneta

তাদের বাইরে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন- খন্দকার মোশতাকের ভূমিকায় ফজলুর রহমান বাবু, পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, তফাজ্জল হোসেন মানিক মিয়ার চরিত্রে তুষার খান, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, খায়রুল আলম সবুজ অভিনয় করবেন বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমানের চরিত্রে, একে ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে।

আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, শওকত মিয়ার চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, জেনারেল ওসমানীর চরিত্রে খন্দকার হাফিজ, আবুল কালাম আজাদাকে দেখা যাবে জেল গার্ডে চরিত্রে।

এর বাইরে জায়েদ খান অভিনয় করছেন টিক্কা খানের চরিত্রে, খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী, ছোট রেনু হবেন দীঘি, বড় রেনুর চরিত্রে তিশা আর শতাব্দী ওয়াদুদ পাকিস্থানী সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন।

বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চারটি অধ্যায় তুলে ধরা হবে তার বায়োপিকে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চার ভাষায় ডাবিং হচ্ছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিক। ২০২২ সালে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভনুসরাত ফারিয়ালিড বিনোদনশেখ মুজিবুর রহমানশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT