চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূকরের দেহে সফল অস্ত্রোপচার করেছে রোবট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

মানুষের সাহায্য ছাড়াই চারটি শূকরের উপর জটিল অস্ত্রোপচার করেছে একটি রোবট। মানুষের চেয়ে ভালভাবে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেছে ।

সিনেট এর প্রতিবেদনে জানায়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ডিজাইন করা রোবটির নাম দেয়া হয়েছে স্মার্ট টিস্যু অটোনোমাস রোবট বা স্টার।

সফট টিস্যু অস্ত্রোপচার সাধারণত একটি রোবটের জন্য জটিল বিষয়। কারণ এ ক্ষেত্রে অন্ত্রের দুটি প্রান্তকে সংযোগ করতে হয় এবং এ প্রক্রিয়া চলাকালীন  সময়ে কোনও প্রকার বাধা দেখা দিলে রোবটিকে দ্রুত প্রক্রিয়াটির সাথে মানিয়ে নিতে হয়।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন কাং এবং তার ছাত্রদের তৈরি করা স্টার রোবটি একটি মেশিন লার্নিং ট্র্যাকিং অ্যালগরিদম দ্বারা পরিচালনা করা হয়েছিল।

জন হপকিন্সের অধ্যাপক অ্যাক্সেল ক্রিগার বলেন, আমাদের গবেষণার ফলাফল বলে আমরা অস্ত্রোপচারের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম কাজগুলোর ক্ষেত্রে স্টার নামক রোবটি ব্যবহার করতে পারি। কারণ এটি একটি অন্ত্রের দুটি প্রান্তের পুনঃসংযোগ দেয়ার কাজটি খুব ভালোভাবে সম্পাদন করেছে।

স্টার চারটি শূকরের দেহে অস্ত্রোপচার সম্পন্ন করেছে এবং এটি একই পদ্ধতি অনুসরণ করা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভাল ফলাফল দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

Reneta

গবেষণা বিজ্ঞানী ও লেখক হামেদ সাইদি বলেন,”স্টারকে যা অন্য রোবট থেকে আলাদা করে তোলে তা হল এটিই প্রথম রোবোটিক সিস্টেম যা ন্যূনতম মানব হস্তক্ষেপের দ্বারা সফট টিস্যুতে একটি অস্ত্রোপচারের পরিকল্পনা করেছিল এবং কার্যকরভাবে সম্পন্ন করেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কাজ করেছিল যে দলটি তাদের মধ্যে জাস্টিন ডি. অপফারম্যান, মাইকেল কাম, এবং সাইমন লিওনার্ড ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জন হপকিন্স বিশ্ববিদ্যালয়রোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT