চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে ক্রাইম থ্রিলার চলচ্চিত্র ‘প্যাঁচ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য, নাটকের পর এবার চলচ্চিত্র নির্মাণে আসছেন সাদেক সাব্বির। তার প্রথম চলচ্চিত্রের নাম ‘প্যাঁচ’। ১৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্যাঁচ’-এর শুটিং শুরু হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান সাদেক সাব্বির। 

দুই বছর ধরে এ চলচ্চিত্রের জন্য গল্প তৈরি করে প্রি-প্রোডাকশনের কাজ করছেন সাদেক সাব্বির। তিনি বলেন, চিত্রনাট্য লিখেছেন হাসিবুর রহমান। এক বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করে চূড়ান্ত করেছি। পুরোপুরি ক্রাইম থ্রিলার ধাঁচের চলচ্চিত্র হবে ‘প্যাঁচ’।

এ চলচ্চিত্রের জন্য বিভিন্ন ক্যাটাগরির শিল্পীদের অডিশন নিচ্ছেন সাদেক সাব্বির। তার ভাষায়, করোনার কারণে অনলাইন অডিশন পর্ব হয়েছে। যেখানে একে একে ৮৮ জন অংশ গ্রহণ করেছে। আগামী সপ্তাহে শিল্পীদের তালিকা চূড়ান্ত করবো।

তবে ‘প্যাঁচ’-এর জন্য নাসির উদ্দিন খানকে নেয়া হয়েছে, যিনি ‘ন ডরাই’ চলচ্চিত্রে কাজ করেছিলেন।

সমাজের একজন বিশিষ্ট ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচন করতে গিয়ে বিভিন্ন ‘প্যাঁচ’-এর সৃষ্টি হয়। খুনের তদারকি করে এফপিএফ (ফিল্মি পুলিশ ফোর্স)। তখন একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ দেয়া হয়। মজার সব কাণ্ড ঘটিয়ে তিনি সেই খুনের ‘প্যাঁচ’ খুলবেন। চলচ্চিত্রের গল্পের উপজীব্য এমনই-জানালেন নির্মাতা সাদেক সাব্বির।

তিনি আরও বলেন, ‘প্যাঁচ’ চলচ্চিত্রটি মাল্টিপ্লেক্স টার্গেট করে নির্মাণ করছি। সব সিনেমা হলে চালানোর ইচ্ছে নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: মাল্টিপ্লেক্সরহস্যসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT