চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর মতোই শুরু হলো বইমেলা

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১১:২০ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
প্রস্তুত হয়নি টয়লেট।

প্রস্তুত হয়নি টয়লেট।

গত বছরের মতো অতটা অগোছালো না হলেও প্রথমদিনে মেলা সেভাবে জমে ওঠেনি। বৃহস্পতিবার শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। দুপুরে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সাড়ে পাঁচটার দিকে মেলার দরজা খুলে দেওয়া হয়।

অনেক স্টল পর্দা দিয়ে ঢাকা। দুই একটি স্টল কাঠের উপর করাত চালিয়ে কিংবা হাতুড়ি দিয়ে পেরেক ঠুকে প্রস্তুত হচ্ছে।

প্রস্তুত হয়নি আর্চওয়েসহ নিরাপত্তা গেট। মেলায় প্রবেশের সময় রামকৃষ্ণ গেট দিয়ে সবাই প্রবেশ করে। যেটা মূলত বের হওয়ার গেট। সন্ধ্যার পুলিশকে দেখা যায় প্রবেশের গেটে আর্চওয়ে স্থাপন করতে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে আপত্তি জানান নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা।

মেলা আগতদের জন্য টয়লেটও প্রস্তুত হয়নি। ফলে প্রথমদিনে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের সমস্যায় পড়তে হয়। টয়লেটের সামনে দায়িত্বরত আনসার জানান, এখনো প্রস্তুত হয়নি। তবে দু একদিনের মধ্যেই টয়লেট প্রস্তুত হয়ে যাবে। টয়লেট করতে অনেকে রামকৃষ্ণ মন্দিরে ভিড় জমান।

মেলার ভেতরে সাজসজ্জার জন্য আনা হয়েছে গাছ।

বেশিরভাগ স্টলেই সাজানো হয়েছে পুরনো বই। নতুন কোনো বই এখনো আসেনি। একটি স্টলের বিক্রয় কর্মী জানালেন, শনি রোববারের দিকে নতুন বই আসতে শুরু করবে।

সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ও অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম জানালেন, মেলার প্রথম দিকে একটু অগোছালো আর ক্রেতা কমই থাকে। শুক্র শনিবারে পাঠক আসতে শুরু করবে। আসবে নতুন বইও। তখন মেলা জমতে শুরু করবে।

Reneta

তবে অন্যপ্রকাশ থেকে প্রথম দিনে পাঁচটি  বই মেলায়  এসেছে বলে তিনি জানান।

রিজভী আহমেদ জিবরান এসেছেন বাংলা বাজার থেকে। তার হাতে দুইটা নতুন বই। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, একজন বইপ্রেমী হিসেবে মেলার প্রথম দিন না আসতে পারলে খারাপ লাগে। তাই বাংলাবাজার থেকে চলে এসেছি। বেশিরভাগ পছন্দের বই মেলায় আসেনি। নতুন বই আসতে শুরু করলেই মেলা জমে উঠবে।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৫ লাখ বর্গফুট জায়গায় মেলার আয়োজন করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে বিন্যস্ত করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিট; মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমি-সহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫৫৩৬ বর্গফুট আয়তনের ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।
মূর্তিকারিগর
১৩৬টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাঁদের বই বিক্রি ও প্রদর্শনের ব্যবস্থা থাকবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে বইমেলা-২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT