চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে ঝড়, শেষে ঘূর্ণিতে রোমাঞ্চের নায়ক মেহেদী

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৫:১৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে দলের বিপর্যয়ে নেমে ব্যাট হাতে তুললেন ঝড়। তুলে নিলেন ম্যাচের একমাত্র ফিফটি। খেললেন ৩২ বলে ৫০ রানের ইনিংস। শেষে ঘূর্ণি জাদুতে ঢাকাকে ২০তম ওভারে তুলতে দিলেন না দরকারি ৯ রান। ৪ ওভারে ২২ রানে ঝুলিতে ১ উইকেট। উত্তেজনার ম্যাচ ব্যাটে-বলে রাজশাহীর জয়ের নায়ক মেহেদী হাসান।

মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর মিনিস্টার রাজশাহী। তারা ২ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকাকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে এসে শুরুটা ভালো না করতে পারলেও চ্যালেঞ্জিং সংগ্রহে পৌঁছায় রাজশাহী। নির্ধারিত ওভারে ৯ উইকেটে তোলে ১৬৯ রান। জবাব দিতে নেমে ৫ উইকেট অক্ষত রেখেও ১৬৭ রানে আটকে যায় ঢাকা।

অধিনায়ক শান্ত ও আনিসুল ইমন ওপেন করতে নামেন। ২ ছয়ে ১৭ বলে ১৭ করে শান্ত ক্যাচ দিলে ভাঙে ২৩ বলে ৩২ রানের উদ্বোধনী জুটি।

এরপর রনি তালুকদার ৬, মোহাম্মদ আশরাফুল ৫ ও ফজলে মাহমুদ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলে চাপে পড়ে রাজশাহী। একপাশ আগলে রাখা আনিসুল ৩৫ করে ফিরলে চাপ আরও বাড়ে। ৫ চার ও এক ছক্কায় ২৩ বলের ইনিংস তার।

সেখান থেকে লড়াই শুরু নুরুল হাসান সোহান ও মেহেদী হাসানের। দুজনে জুটিতে ৮৯ রান যোগ করেন ৪৫ বলে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহান ৩৯ রানে স্টাম্পড হয়ে ফিরলে ভাঙে জুটি। ২ চার ও ৩ ছক্কায় ২০ বলের ইনিংস তার।

Reneta

অলরাউন্ডার মেহেদী ফিরেছেন আসরের প্রথম ফিফটি তুলে। ৩ চার ও ৪ ছক্কায় ৩২ বলের ঝড় তোলা ইনিংস তার।

শুরুতে দারুণ বল করা রুবেল উইকেটের দেখা পাননি, ৪ ওভারে ২৯ দিয়েছেন এই পেসার। আরেক পেসার মুক্তার আলি নিয়েছেন ৩ উইকেট, ৪ ওভারে ২২ রান খরচায়।

বাকিদের মধ্যে মেহেদী রানা, নাসুম আহমেদ ও নাঈম হাসান নিয়েছেন ১টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে বিশ্বকাপজয়ী যুবা তাদজিদ হাসান তামিমের ২ চার এক ছয়ে ১১ বলে ১৮ রানে দারুণ শুরুর ইঙ্গিত দেয় ঢাকা। তামিম প্রতিপক্ষ বোলারের সঙ্গে সংঘর্ষে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হলে সম্ভাবনা থামে।

আরেক ওপেনার ইয়াসির আলি ৯ করে ফিরে যান। নাঈম শেখ তিনে নেমে ১৭ বলে ২৬ করে রানের চাকা সচল রাখেন। ২টি করে চার-ছক্কায় সাজানো ইনিংস তার।

সেখান থেকে বিশ্বকাপজয়ী যুবা অধিনায়ক আকবর আলীকে নিয়ে লড়াই জমিয়ে তোলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। জুটিতে আসে ৭১ রান। ৪ চার এক ছয়ে ২৯ বলে ৩৪ করে ক্যাচ দেন আকবর।

মুশফিকও লড়াই এগিয়ে নিতে পারেননি। ৩৪ বলে ৪১ করে এবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। তার ইনিংসে ছিল ৩ চার আর এক ছয়।

শেষ দুই ওভারে ৩০ রান দরকার পড়ে ঢাকার। ফরহাদ রেজার করা ১৯তম ওভারে মুক্তার আলির তিন ছয়ে ২১ রান উঠে গেলে জয়ের মঞ্চ শক্ত হয় মুশফিকদের।

শেষ ওভারে স্পিন-অলরাউন্ডার মেহেদীর থেকে প্রথম তিন বলে রান আদায় করতে পারেননি মুক্তার। চতুর্থ বলে হাঁকান বাউন্ডারি। পঞ্চম বলটি ডট করেন মেহেদী। কিন্তু বলটি নো ডাকা হয়। ফ্রি হিটেও ডট করেন মেহেদী। শেষ বলে ঢাকার সমীকরণ দাঁড়ায় ৪ রান। মেহেদি দেন কেবল এক রান।

মুক্তার এক চার ও ৩ ছয়ে ১৬ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান। সঙ্গী সাব্বির রহমান ৭ বলে ৫ রান করে অপরাজিত থেকে চাপ বাড়িয়েছেন অপর প্রান্তের ব্যাটসম্যানের কাঁধে।

মেহেদী ছাড়াও রাজশাহীর হয়ে ১টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন, আরাফাত সানি ও ফরহাদ রেজা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হোসেন শান্তবিসিবিমিনিস্টার গ্রুপ রাজশাহীমেহেদীলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT