বিনোদন

শুটিং সেটে করোনার হানা, আইসোলেশনে টম ক্রুজ

Four people standing outdoors in a mountainous landscape with a vehicle in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

চারজন মানুষ পাহাড়ি দৃশ্যের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন, পেছনে একটি গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সব ধরণের সতর্কতা মেনে চলছিল ‘মিশন ইমপসিবল সেভেন’ এর শুটিং। তবুও বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আইসোলেশনে আছেন টম ক্রুজ।

করোনাভাইরাসের কারণে ‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং অনেকবার পিছিয়েছে। ফলে ছবির মুক্তিও পেছাচ্ছে বার বার। দ্য সান-এর বরাতে জানা গেছে, এই সিনেমার শুটিং আবারও বন্ধ হয়ে গেছে ১০ দিনের জন্য। ১৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্যারামাউন্ট পিকচার্সের তরফ থেকেও একই খবর জানানো হয়েছে। কোনো লক্ষণ না থাকলেও আইসোলেশনে আছেন টম ক্রুজ। ৩ জুন থেকে এর শুটিং সাময়িক বন্ধ করা হয়েছে।

জানা গেছে, একটি নাইটক্লাবের দৃশ্য ধারণ করার সময় চারজন নারী নৃত্যশিল্পী টম ক্রুজের থেকে দুই মিটার দূরত্বে ছিলেন। এই চারজনের শরীরে সর্বপ্রথম করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর শুটিং সেটের বাকিদের করোনা টেস্টের রিপোর্টও পজেটিভ আসে। আর একারণেই আইসোলেশনে আছেন টম ক্রুজ।

যুক্তরাজ্যে ছবির শুটিং শুরুর আগে ৬০ জন ক্রুকে আইসোলেশনে রাখা হয়েছিল। এরপর কোভিড টেস্ট করে শুরু হয়েছিল ছবির শুটিং। সব ধরনের স্বাস্থ্যবিধি মানার পরেও করোনাভাইরাস হানা দিয়েছে শুটিং সেটে।

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়া আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ। আগামী বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

বিষয়:টম ক্রুজমিশন ইম্পসিবল সেভেনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…