ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবির শুটিংয়ের জন্য সময় দেবেন মাহিয়া মাহি। সম্প্রতি এই ছবির কাজ শেষ করার ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে মাহির যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন ঠিক হয়ে গেছে। এমনটাই জানালেন মাহি।
ওয়াজেদ আলী সুমন বলেন, ‘শুটিংয়ের ডেট নিয়ে মাহি যে জটিলতা তৈরি করেছিলেন, তা সমাধান হয়ে গেছে। তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি কথা দিয়েছেন, শিগগির শুটিংয়ের ডেট দেবেন।’
মাহিকে আইনি নোটিশ দেওয়া প্রসঙ্গে ছবির প্রযোজক তাপসী ফারুক বলেন, ‘যেহেতু মাহি সময় দিচ্ছে, তাই আমরা বিষয়টি নিয়ে আর জটিলতা তৈরি করতে চাই না।’
শুটিংয়ের ডেট না দেওয়া ও পারিশ্রমিকের বাড়তি টাকা দাবি করা নিয়ে গত ১৬ মে ছবির প্রযোজক তাপসী ফারুক নায়িকা মাহিয়া মাহিকে আইনি নোটিশ পাঠান। মাহিয়া মাহি তখন চ্যানেল আই অনলাইনের কাছে ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘যে দুই লাখ টাকা আমি অতিরিক্ত দাবি করছি বলে প্রযোজক বলছেন, সেটা তার মনগড়া কথা। তবে গত ৬ ও ৭ এপ্রিল তারিখে ছবির সিডিউল ছিল না। প্রযোজক আমাকে ওই সময় শিডিউল দিতে বলেন। তখন আমার ঢাকার বাইরে একটি শো ছিল। আমি বলেছিলাম শো–এর টাকা দিয়ে দিলে আমি আপনার ছবির শুটিং করব। তাহলে বাড়তি টাকা কোথায় চেয়েছি? আমি কেন আমার ক্ষতি করে তার লাভ করব?’
‘মনে রেখো’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক

।ছবি : সংগৃহীত








