চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্র-শনি মান্নান হীরা স্মরণ উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
মান্নান হীরা

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে মান্নান হীরা স্মরণ উৎসব। সদ্য প্রয়াত মান্নান হীরা’র সৃষ্টি ও কর্ম স্মরণ করে আরণ্যক নাট্যদল ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় নাট্যশালায় এই স্মরণ উৎসব আয়োজন করেছে।

উৎসবে মান্নান হীরা রচিত দর্শকনন্দিত মঞ্চনাটক ‘ময়ূর সিংহাসন’ ও ৫টি পথনাটকের মঞ্চায়ন হবে। উৎসবে মান্নান হীরার নাটক নিয়ে একটি সেমিনারেরও আয়োজন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১২ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার চিলেকোঠায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ। এরপর সকাল ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মান্নান হীরা’র নাটক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. রতন সিদ্দিকী। সন্ধ্যা ৭টা জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে মান্নান হীরা রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল।

১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চের পাশে খোলা চত্বরে মান্নান হীরা রচিত ৫টি পথনাটকের প্রদর্শনী হবে। পথনাটকগুলো হলো- আরণ্যক নাট্যদলের ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘ঘুমের মানুষ’; সুবচন নাট্য সংসদের ‘বৌ’; উৎস নাট্যদলের ‘ইঁদারা’ ও থিয়েটার অঙ্গনের ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’।”

মান্নান হীরা ছিলেন দেশের অন্যতম নাট্যকার। পাশাপাশি তিনি ছিলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। ২০০৬ সালে তিনি নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। মান্না হীরা পথ নাটকের আন্দলনের সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। তিনি ছিলেন পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের সদস্য। প্রায় ১৫ টি মঞ্চনাটক লিখেছেন।

তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। এছাড়া তিনি অসংখ্য পথনাটক লিখেছেন। ২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম পূণ্য দৈর্ঘ্য চলচ্চিত্র।

Reneta

গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন নাট্যকার মান্নান হীরা। সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: নাট্যশালানাসিরউদ্দিন ইউসুফফেব্রুয়ারিময়ূর সিংহাসনমান্নান হীরালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT