চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার আসছেন টাইগারদের হেড কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ মিশনের জন্য টাইগার ক্রিকেটারদের প্রস্তুত করতে শুক্রবার ঢাকায় আসছেন হেড কোচ স্টিভ রোডস। সোমবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। কোচিংস্টাফের বাকি সদস্যরাও যোগ দেবেন ক্যাম্প শুরুর আগে।

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, স্পিন বোলিং কোচ সুনিল যোশি, ফিজিও থিহান চন্দ্রমোহনের শুক্রবার ফেরার কথা। জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন গত শনিবার ঢাকায় এসেছেন। নিউজিল্যান্ড সফর শেষে একমাস ছুটি কাটিয়েছেন তারা।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় দেশের মাটিতে অনুশীলনের খুব বেশি সময় পাবেন না মাশরাফী বিন মোর্ত্তজার দল। ২২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ব্যাট-বলে শান দেয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তারপরই আয়ারল্যান্ডগামী বিমানে চড়বে টিম টাইগার্স।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। প্রতিটি দল দুবার করে মুখোমুখি হবে একে অপরের। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ পাবে চার ম্যাচ (ফাইনালে উঠলে পাঁচ ম্যাচ)।

আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ১৮ মে। সেখান থেকে বাংলাদেশ সরাসরি চলে যাবে ইংল্যান্ডে, বিশ্বকাপে অংশ নিতে। ৩০ মে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৪ জুলাই পর্যন্ত। দুটি মিশনের জন্য আগামী তিন মাস ব্যস্ত সময় কাটাবে টাইগাররা।

গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল ১৭ সদস্যের। বাড়তি দুজন হলেন উদীয়মান ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি ও অফস্পিনার নাঈম হাসান।

Reneta

২২ এপ্রিল ক্যাম্প শুরু হলেও ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। আগামী ১৯, ২১ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপার লিগের শেষ তিন রাউন্ড।

জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই খেলছেন শিরোপার লড়াইয়ে থাকা আবাহনীর হয়ে। ওয়ানডে অধিনায়ক মাশরাফী ছাড়াও দলটিতে আছেন সৌম্য, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, সাইফউদ্দিন, রুবেল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান তাদের।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রস্তুতি ক্যাম্পবাংলাদেশের হেড কোচবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT