জঙ্গি বাহিনী ইসলামিক স্টেট (আইএস) এর শীর্ষ ৪ নেতার সন্ধানে প্রায় ২০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

‘রিওয়ার্ড ফর জাস্টিস প্রোগ্রাম’ অনু্ষ্ঠানে এ ঘোষণা করা হয়। তালিকায় থাকা শীর্ষ এই ৪ জঙ্গি নেতা হলেন- আবদাল আল-রাহমান মুস্তফা আল-কুয়াদলি, আবু মোহাম্মদ আল আদনানি, তারখান তায়ুমুরাজোভিক বাতিরাসিভলি এবং তারিক বিন-আল-তাহার বিন আল ফালিহ আল-‘আওনি’ আল- হাজারি। মঙ্গলবার টেক্সাসে হওয়া হামলার জন্য ওইসব আইএস জঙ্গি দায়ী বলে ধারণা করা হচ্ছে।

আইএস নেতা আবু বকর আল- বাগহাদির ওপরও ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আইএস এর আল বয়ান রেডিওতে একটি রিপোর্টে বলা হয়েছে, গারল্যান্ডে মহানবী (স:) এর কার্টুন প্রদর্শনীতে তার নেতিবাচক ছবি দেখানো হয়েছে।

রোববার গারল্যান্ডে মহানবী (স:) এর কার্টুন প্রদর্শনীতে দুইজন অস্ত্রধারী উম্মুক্তভাবে গুলি চালালে পুলিশের গুলিতে তারা নিহত হয়।