চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যা থেকে ৪ জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ন ১০, জুলাই ২০১৮
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে থেকে পড়ে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে লাশগুলো ভেসে ওঠলে স্থানীয়রা নৌ-পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে নিখোঁজ দ্বীন ইসলাম এবং ইমনের লাশ তার পরিবারের স্বজনরা সনাক্ত করেছেন। অপর দুটি লাশের এখনো পরিচয় মেলেনি। তবে নিখোঁজ দুটি লাশের একটি ওসমান গনির লাশ বলে ধারনা করা হচ্ছে।

এখন পর্যন্ত তার কোন আত্মীয় স্বজন লাশের খোঁজে আসেনি। নিহতদের বাড়ি বন্দর উপজেলার মদনগঞ্জ ইউনিয়ন এলাকায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিহতদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওসমান গনির পরিবারের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করলে হস্তান্তর করা হবে।

গত ৮ জুলাই রোববার রাত সাড়ে নয়টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে প্রায় দেড়শ’ যাত্রী নিয়ে বন্দর উপজেলার মদনগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাওয়ার সময় ট্রলারটি ঘাটের পাশে নোঙর করে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রলারটির ছাদ ভেঙে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলেও অনেকেই সাঁতরে তীরে ওঠেন।

নিখোঁজ ছিলেন চারজন। এ ঘটনার পর ওই রাত থেকেই বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে।

Jui  Banner Campaign
ট্যাগ: নদীনিহতলিড নিউজশীতলক্ষ্যা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT