নারায়াণগঞ্জ প্র্রতিনিধি: নারায়াণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহমেদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভেজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সোমবার সকালে উপজেলার বড়ালু গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপরেশন) সাজ্জাদুর রহমান জানান, নিহত পারভেজ আহমেদ স্থানীয় মেঘনা শ্রমজীবী সমবায় সমিতিতে খন্ডকালীন চাকরি করতো। রোববার রাতে আটটার দিকে মোবাইল ফোনে সমিতির টাকার হিসাবে বুঝিয়ে দেয়ার জন্য বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। সকালে ওই সমবায় সমিতি বরাবর শীতলক্ষ্যা নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতলের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে তদন্তের জন্য মেঘনা শ্রমজীবী মাল্টিপারপার্সের তিন কর্মচারী জাহাঙ্গীর, সোহাগ, শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








