চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও তা ভিডিও করে রাখে মাদ্রাসা শিক্ষক মামুন: র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
dig

dig

আশুলিয়ার একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে (০৯) নিজ কক্ষে ধর্ষণের পর আত্মগোপনে চলে যায় একই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (৪২)। ধর্ষণের পরে তা ভিডিও করে রেখে মামুন সেই শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকিও দেয়।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

বাস্তবতার বাইরে ফেসবুকে ‘এইচ এম আব্দুল্লাহ আল মামুন’ নামে নিজেকে ঢাকা কলেজের বর্তমান ছাত্র পরিচয় দিয়ে আসছিল ধর্ষণের দায়ে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক। গত ২৭ জানুয়ারি আশুলিয়ার দোসাইদস্ত এলাকার তারিমুল কুরআন মহিলা মাদ্রাসার শিক্ষক মামুন নিজ কক্ষে ডেকে নিয়ে একই মাদ্রাসার এক শিশুকে ধর্ষণ করে। এর পরই আত্মগোপনে চলে যায় মামুন।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলে র‍্যাব-১ ছায়াতদন্ত শুরু করে। বুধবার রাতে ব্রাহ্মমবাড়ীয়ার বাঞ্ছারামপুর এলাকায় র‍্যাব-১ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বলেন, নরসিংদীর বাসীন্দা মামুন বিগত ১৮ বছর ধরে আশুলিয়ার বাইতুল মাহমুদ জামে মসজিদে ইমামতি করতো এবং ২০০৬ সাল থেকে তারিমুল কুরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে।

মামুনের স্ত্রীও একই মাদ্রাসার শিক্ষক এবং তাদের ৪ সন্তান রয়েছে। ঘটনার কিছুদিন আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি যায়।

সংবাদ সম্মেলনে সারওয়ার বিন কাশেম
Reneta

ঘটনার দিন সকালে মক্তবের পড়া শেষে ভিকটিম শিশুটিকে ঝাড়ু দেওয়ার কথা বলে নিজের কক্ষে নিয়ে যায় মামুন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে এবং মোবাইলে সেই দৃশ্য ধারণ করে রাখে। শিশুটি এ বিষয়ে কাউকে কিছু বললে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয় মামুন।

পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার বাবা-মাকে জানায় এবং তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়টি জানাজানি হয়ে গেলে আত্মগোপনে চলে যায় ধর্ষক মামুন।

র‍্যাব-১ অধিনায়ক বলেন, মামুনের একটি ফেসবুক এ্যাকাউন্ট রয়েছে। যেখানে সে নিজেকে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিয়ে আসছিল। তার এ্যাকাউন্টে বন্ধুর সংখ্যা ২ হাজারেরও বেশি।

মামুনের নিজ এলাকাতেও অনেক কূকীর্তির ঘটনা রয়েছে। সে নিজে একজন দক্ষ অভিনেতাও বটে। গতকাল গ্রেপ্তার এড়াতে নানা তাল বাহানা শুরু করে। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে একুশে বইমেলা

মার্চ ১৪, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা নিয়ে মুখ খুলল পিসিবি

মার্চ ১৪, ২০২৬

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT