অপরাধ

শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী আটক

শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী আটক

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসায় আকলিমা নামের ১১ বছরের এক শিশু গৃহকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাগুরা থেকে গৃহকর্ত্রী লিপি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার আকলিমার বাড়ি মাগুরা সদর উপজেলার বাহার বাগ গ্রামে। দীর্ঘ আঠারো মাস বাড়িতে বন্দী রেখে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে দাবী করেছে ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, ঢাকার মিরপুর-২ এলাকায় মাসুদুর রহমান বাবু নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করছিল শিশু আকলিমা। এসময় গৃহকর্তা বাবুর স্ত্রী লিপি খাতুনের নির্যাতনের শিকার হয় সে।

পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে ভুক্তভোগী আকলিমাসহ লিপি খাতুন ও তার স্বামী বুধবার মাগুরায় আসে। আকলিমার স্বজনরা তখন আকলিমার সাথে দেখা করে তার অসুস্থ অবস্থা দেখে মাগুরা হাসপাতালে ভর্তি করে।

আকলিমার পরিবারের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ মাগুরা শহরের কলেজ পাড়ায় গৃহকর্তা মাসুদুর রহমান বাবুর নিজ বাসা থেকে লিপি খাতুনকে আটক করে। অন্যদিকে বাবু পলাতক রয়েছে।

বিষয়:মাগুরাশিশু নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…