চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প সেবা খাত: প্রণোদনা প্যাকেজে বাড়ল আরও ৭ হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ন ২৯, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজটি ৩৩ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিতকরণ, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুন্ন রাখার লক্ষ্যে স্বল্প সুদে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এই জন্য চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকরী মূলধন হিসেবে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেয়ার জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে সচল রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের চলতি বছরের জুলাই মাসের বেতন-ভাতা দেয়ার জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়।

এখন এই আর্থিক সহায়তা প্যাকেজটি ৩৩ হাজার কোটি টাকা হতে বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অর্থাৎ আরো ৭ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

করোনার কারণে দেশিয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সামগ্রিকভাবে দেশে কার্যরত বিদেশি মালিকানাধীন এবং যৌথ মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখতে এই আর্থিক সুবিধা দেয়া হচ্ছে।

Reneta

এ প্যাকেজের আওতায় বর্ধিত ৭ হাজার কোটি টাকা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-তে অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের কার‌্যকরী মূলধন হিসেবে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেয়ার জন্য প্রযোজ্য হবে।

এই ঋণ বা বিনিয়োগে সুদের হার হবে ৯ শতাংশ। যার মধ্যে সরকার ভর্তুকি দিবে ৪ দশমিক ৫০ শতাংশ। বাকি ৪ দশমিক ৫০ শতাংশ বহন করতে হবে ঋণ গ্রহিতাকে।

বর্ধিত এই সুবিধা হতে ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদান সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর বিকাল ৪টা’র মধ্যে সফট কপিসহ (ইমেইল [email protected] এবং nazia.haque@)bb.org.bd) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হলো।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রণোদনা প্যাকেজবাংলাদেশ ব্যাংকশিল্প ও সেবা খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT