চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করতে হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের এমডি ও দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।

স্পিকার বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন যেগুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদের সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন।

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ সালের তিনজন করে মোট ছয়জন বিজয়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

Reneta

জুরি বোর্ডের সদস্য হিসেবে বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ অনুষ্ঠানে ব্রাক ব্যাংক, দৈনিক সমকালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত বরেণ্য ও গুণী ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধুশিল্প সাহিত্যস্পিকার ড. শিরীন শারমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT