চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পের জন্য কেউ নেই, সবাই ব্যস্ত পণ্য বিক্রিতে: মাসুম আজিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের টেলিভিশন নাটকের পরিচিত মুখ মাসুম আজিজ। টেলিভিশন ছাড়াও মঞ্চ এবং চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি আছে। চার শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটক লেখা ও পরিচালনা ছাড়াও নির্মাণ করেছেন চলচ্চিত্র। টানা ২১ বছর খাটাখাটনি করে বছর দুই আগে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সনাতন গল্প’।

সম্প্রতি তিনি এসেছিলেন চ্যানেল আই স্টুডিওতে। অংশ নিয়েছেন শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও বিপ্লব সেহাঙ্গলের পরিচালনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’ এ। যে অনুষ্ঠানে মাসুম আজিজ সমকালীন নাট্য ও সিনেমা চর্চার ধরন সম্পর্কে বলার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন অকপটে।

লেখনি, নির্মাণ কিংবা অভিনয়ে আগের সেই তেজস্বী মাসুম আজিজকে পাওয়া যাচ্ছে না। তবে কি তিনি ফুরিয়ে যাচ্ছেন? ছন্দপতন হয়েছে কোথাও? এটা কি বয়সের কারণে, নাকি অন্যকিছু?

অনুষ্ঠানের শুরুতেই তুখোড় এই নাট্য নির্মাতার কাছে ছিলো এমন প্রশ্ন। অকপটে বললেন নিজের পর্যবেক্ষণ। মাসুম আজিজ জানালেন, মুক্ত বাজার অর্থনীতিতে এখন সবকিছুই পণ্য হিসেবে বিবেচনা করা হয়। এই পণ্য বিক্রিতে সবাই এখন অস্থির, শিল্পের জন্য কেউ নাই এখন। শিল্পের জন্য যখন কেউ থাকবে না, সবকিছু যখন অর্থের উপরে নির্ভর করবে তখন আসলে আমি কেন, সারা দুনিয়াতেই কোনো একটি মানুষ যার ভেতরে সামান্য সৃষ্টিশীলতা আছে- তাকে মিলিয়ে যেতে হবে। তার ছন্দ পতন হতে বাধ্য।

এমন পরিস্থিতিতে যারাই নিজেদের খাপ খাইয়ে নিতে পেরেছেন, তারাই পরবর্তীতে টিকে থাকবেন। যারা পারেননি, তারাই পিছিয়ে যাবেন? এটাই কি বাস্তবতা? এমন প্রশ্নে মাসুম আজিজের সোজাসাপ্টা উত্তর, ‘আমরা বদলাতে চাইনি। খাপ খাইয়ে চলতে আমরা চাইনি। তার কারণ হলো, আমি শিল্প নিয়েই থাকতে চেয়েছি। আমি ভাবতে পারি না, শিল্প এরকম সস্তা পণ্যতে পরিণত হতে পারে। হ্যাঁ, শিল্প পণ্য- কিন্তু এরকম খুচরো পণ্যর সাথে আমি খাপ খাওয়াতে যেতে পারি না।’

তিনি মনে করেন, শিল্পের কাজ এখনও হচ্ছে। আয়নাবাজি, মনপুরা বা এরকম কিছু সিনেমাওতো এখন চলছে। তারজন্য কি আমি অই জায়গাতে গিয়ে সেরেন্ডার করতে হবে, যে জায়গাটা শুধুমাত্র মানুষকে বিনোদনের নামে কিছু উদ্ভট জিনিষ ঢুকিয়ে দিয়ে মানুষের পকেট থেকে টাকা আদায় করে নেয়া? এটা আর যাই হোক, কোনো ধরনের শিল্প হতে পারে না।

Reneta

শিল্পীরা এখন রাজনীতি ঘেঁষা। প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে, যা আগে খুব একটা দেখা যায়নি। এ বিষয়েও কথা বলেন মাসুম আজিজ। তিনি বিষয়টিকে ইতিবাচক মনে করে বলেন, রাজনৈতিক ব্যবস্থায় মানুষের জন্ম। কোনো মানুষ রাজনৈতিক নন, এটা কখনো সত্য হতে পারে না। আমি নিজেও রাজনৈতিক একজন মানুষ। নিরপেক্ষতা বলেও কোনো শব্দ থাকতে পারে না, এরমানে হলো সুবিধাবাদীতা।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে চ্যানেল আইয়ের জনপ্রিয় এই শোতে অভিনেতা বলেন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি না, কিন্তু নৌকায় ভোট দেই। কারণ আমার বিকল্প নেই। স্বাধীনতাবিরোধীদের গাড়িতে ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা দেখতে চাই না, নিজামীর গাড়িতে পতাকা দেখলে আমার চোখের সামনে মা বোনের ধর্ষিত লাশগুলো ভেসে উঠে। শুধু এই একটি কারণে নৌকায় ভোট দেই।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আওয়ামী লীগনাটকনাট্য নির্মাতানির্মাতানৌকাপরিচালকমাসুম আজিজলিড বিনোদনসনাতন গল্পসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT