চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন করবো না: শাকিব

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
১১:৫৮ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ‘প্রার্থী হচ্ছেন না’ বলে সাফ জানিয়ে দিলেন দেশীয় সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। 

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার নেয়া শাকিবের পরিস্কার কথা, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’

ঢাকাই সিনেমার ‘নাম্বার ওয়ান’ এই চিত্রতারকা বললেন, নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আর আমার এতো সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি আগাবে না। সুতরাং এসবের মধ্যে আমি নেই। 

সম্প্রতি প্রকাশিত জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ‘সভাপতি’ পদে প্রার্থী হচ্ছেন শাকিব খান। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ! 

বুধবার এমন বেশকিছু খবর নজরে এসেছে শাকিব খানের। বৃহস্পতিবার সকালে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে শাকিব খান স্পষ্ট করে বলেন, আমি নির্বাচন করবো না। 

তিনি বলেন, আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো পুরোপুরি মনগড়া-আজগুবি। অনেকটা হাওয়া থেকে পাওয়া নিউজ।

Reneta

শাকিব বিষয়টিকে ‘ফেইক’ উল্লেখ করে বলেন, অনেকসময় দেখি সেনসেটিভ বিষয়ে আমার সাথে কথা না বলে আমার ‘মন্তব্য’ তুলে দেয়া হয়। পরে অনেকেই আমাকে বলে, আমি এটা বলেছি, ওটা বলেছি। এসবে খুব বিব্রত হই। 

“যে বা যারা আমাকে জড়িয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার নিউজ করেছে কেউ আমার সাথে কথা বলেনি। যারা নিউজ করেছে অনেককে ব্যক্তিগতভাবে চিনি না; আবার চিনলেও গত ছয়মাসেও তাদের সাথে দেখা হয়নি, এসব নিয়ে আলাপ হয়নি।” 

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন শাকিব খান। সংশ্লিষ্টদের মতে, শাকিবের সেই মেয়াদে সমিতির সৌন্দর্য বৃদ্ধি, বাগান তৈরিসহ শিল্পীদের স্বার্থরক্ষায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল।

একাধিক সিনিয়র শিল্পীদের কথা, তখন সকল শিল্পীদের মধ্যে একতা ছিল। পারস্পরিক বন্ধন অটুট ছিল। শিল্পীর বিপদে তাকে দূরে ঠেলে দেয়া হতো না। ইন্ডাস্ট্রিতে কাজের সুষ্ঠু পরিবেশ ছিল। তার পরবর্তীকালে যারাই ক্ষমতায় এসেছেন, তারা শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট সঠিক সিদ্ধান্ত নেননি। শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, একতা নেই। অনেকেই তাই সমিতি বিমুখ। 

কথা প্রসঙ্গে শাকিব খান জানান, তার সিনেমার ব্যস্ততা তূলনামূলক বেড়ে যাওয়ায় তৃতীয়বার স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেননি। আগামীতে ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে তার পূর্ণ মনোযোগ কাজে থাকবে। তাই তিনি নির্বাচন করবেন না। 

শাকিব খান বলেন, আরও আগে কয়েকজন অভিনয় শিল্পী নির্বাচনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তখনই আমি না করে দিয়েছিলাম। বলেছিলাম, নির্বাচন করলে পরপর দু’বার নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারও করতাম। সেচ্ছায় যেহেতু সরে এসেছি আর এসবে নিজেকে জড়াতে চাই না।

শাকিব খান মনে করেন, সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য চেষ্টা মূখ্য, সমিতি বা নির্বাচন নয়। 

শাকিবের প্রশ্ন, রাজ্জাক আঙ্কেল (নায়করাজ রাজ্জাক) নির্বাচন করে কতদিন ছিলেন? বলিউডের অমিতাভ বচ্চন তার সমগ্র ক্যারিয়ারে কোনো সংগঠন নিয়ে এতো মাথা ঘামিয়েছিলেন? তাছাড়া ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে সংগঠনের মূলই বা কতটুকু?

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনচিত্রনায়কনায়িকানিপুণনিপূণরাজ্জাকরিয়াজলিড বিনোদনশাকিব খানশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT