চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার স্বপ্নে সাকিবদের সংগ্রহ ১৭৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ন ২৭, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক মৌসুম বিরতি দিয়ে আরেকটি আইপিএল শিরোপা জয়ের আশায় বড় সংগ্রহই গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠানের ব্যাটে চেন্নাইকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে দলটি। সাকিব আল হাসান করেছেন ২৩ রান।

রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ফাইনালে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

শুরুতে গোস্বামীকে (৫) দ্রুত হারালেও ধাওয়ান এবং উইলিয়ামসন ঘুরে দাঁড়ানোর ভিত আনেন। দুজনে ৫১ রান যোগ করেন। ২৫ বলে ২৬ করে ধাওয়ান ফিরলে ভাঙে জুটি।

সেখান থেকে উইলিয়ামসনকে নিয়ে পরের ধাপটা পার করেন সাকিব। দুজনে যোগ করেন ৩৭ রান। অধিনায়ক উইলিয়ামসন ৫ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৭ রানে ফিরলে দুজনে বিচ্ছিন্ন হন।

সাকিব তখনও ছিলেন। পাঠানকে নিয়ে ৩২ রানের আরেকটি ছোট কিন্তু কার্যকরী জুটি গড়েন। ২ চার ও এক ছক্কায় অবশ্য ১৫ বলে ২৩ রানেই থেমে যায় সম্ভাবনার ইনিংসটি।

ইউসুফ চালিয়ে যান শেষ পর্যন্ত। অপরাজিত থাকেন ৪৫ রানে। ৪ চার ও ২ ছক্কায় ২৫ বলের ঝড়ো ইনিংস তার। শেষে ব্র্যাথওয়েট ৩ ছয়ে ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০১৮হায়দরাবাদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT