চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার সুবাস পাচ্ছে খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের শুরু থেকেই আধিপত্য দেখানো খুলনা বিভাগ পঞ্চম রাউন্ড শেষেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ঘরের মাঠে শেষ রাউন্ডে ঢাকা বিভাগের সঙ্গে ড্র করলেই রেকর্ড সাতবার শিরোপা ঘরে তুলবে তারা।

খুলনার সমান ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে ড্র করে শিরোপার খুব কাছে চলে এসেছে আব্দুর রাজ্জাকের দল।

রাজশাহী-১৫১ ও ১৯১/৭, খুলনা-২০১

প্রায় দুইদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শুরু হওয়া খুলনা-রাজশাহী ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে বোলাররা। রুবেল হোসেন ৭ উইকেট তুলে নিলে প্রথম ইনিংসে রাজশাহী গুটিয়ে যায় ১৫১ রানে।

মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে খুলনার ৬ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান রাজশাহীর পেসার ফরহাদ রেজা। তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে খুলনা।

শেষদিনের সকালেই ফরহাদের বোলিং তোপে খুলনা গুটিয়ে যায় ২০১ রানে। দিনের ৬ ‍উইকেটই নিয়েছেন এ পেসার। ২০.১ ওভার বল করে ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি।

Reneta

৫০ রানে পিছিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই ড্র মেনে নেন দুদলের অধিনায়ক।

অভিষেক মিত্র করেন সর্বোচ্চ ৫১ রান। ৪ উইকেট শিকার করেন রাজ্জাক।

বগুড়ায় প্রথম স্তরের অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ড্র করেছে ঢাকা। তাতে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নাদিফ চৌধুরীর দল।

পাঁচ ম্যাচ শেষে খুলনার পয়েন্ট ২৯.৯৬। অনেকটা পিছিয়ে ঢাকার পয়েন্ট ২৪.১। আগামী ১৬-১৯ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দুদলের মাঝে হবে শিরোপার লড়াই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

মার্চ ১২, ২০২৬

ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালে বড় হার ম্যানসিটির, পিএসজির উড়ন্ত জয়, টেনে ড্র আর্সেনালের

মার্চ ১২, ২০২৬

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT