চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিগগির শুরু এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’, যুক্ত হচ্ছে প্রযোজক সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২৬, আগস্ট ২০১৯
বিনোদন
A A

প্রায় তিন দশক পর ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা শোনা গেলেও নানা কারণে বারবার থেমে যায়। তবে এবার আর নয় ছয় হবে না। খুব শিগগির শুরু হচ্ছে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। 

চ্যানেল আই অনলাইনে খবরটি জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেন, প্রথমে এই আয়োজনের উদ্যোক্তা ছিল চলচ্চিত্র পরিচালক সমিতি। এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে নব-নির্বাচিত প্রযোজক পরিবেশক সমিতি। প্রযোজক সমিতির সদস্যরা নতুন নতুন ছবি নির্মাণ করবেন। এ জন্য তাদের নতুন শিল্পী দরকার। শিগগির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার জন্য দুই সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা মিটিংয়ে বসবে।

এই দুই সমিতিকে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে নির্মাতা বদিউল আলম খোকন।

এর আগে গেল বছর ১৬ সেপ্টেম্বর রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরসহ চলচ্চিত্রের গুণীসব শিল্পী, কলাকুশলীদের উপস্থিতিতে ধুমধাম আয়োজনে ঘোষণা দেয়া হয়েছিল ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার।

পরে কয়েক দফায় এই প্রতিযোগিতা শুরুর তারিখ পরিবর্তন হওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। এবার শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানাও (অপূর্ব রানা) একই কথা বললেন। তিনি জানান, আগস্ট শোকের মাস বলে পরিচালক সমিতির সকল কার্যক্রম বন্ধ ছিল।

Reneta

আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা শুরু করার সার্বিক চেষ্টা করছে পরিচালক সমিতি। তিনি বলেন, মোট সাত ক্যাটাগরিতে নতুন মুখ নেয়া হবে। প্রতিযোগিতায় আগে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও টিভি চ্যানেল এই আয়োজনের সঙ্গে ছিল তারা থাকবে না।

১৯৮৩ সালে প্রথমবারের মতো এফডিসিতে শুরু হয় নতুন মুখের সন্ধানে। চলে ১৯৯০ সাল পর্যন্ত। ওই সময় ‘নতুন মুখের সন্ধানে’ আয়োজনের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আগমন ঘটে সোহেল চৌধুরী, মান্না, দিতি, মিশা সওদাগর, আমিন খান, অমিত হাসানের মতো তারকাদের।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিনতুন মুখের সন্ধানেপরিচালক সমিতিপ্রযোজক সমিতিবদিউল আলম খোকনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এপ্রিল ৯, ২০২৬

সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জনকে আইনি সহায়তা

এপ্রিল ৯, ২০২৬

‘দেশের ৩০ শতাংশ এলপিজি স্টেশন বন্ধের দাবি ভিত্তিহীন’

এপ্রিল ৯, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জেনারেল মিনহাজুল আলম

এপ্রিল ৯, ২০২৬

পাইলট প্রকল্পে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT