পুরনো কমিটি ভেঙ্গে ঢাকাসহ সারাদেশে শিগগিরই বিএনপির পুনর্গঠনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় তিনি দল পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান।
হান্নান শাহ বলেন, সাংগঠনিকভাবে দলকে দ্রুত শক্তিশালী হতে হবে। ঢাকাসহ সারাদেশ দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে প্রস্তুত বিএনপি।
এখন একটু চেষ্টা করলেই দ্রুততার সঙ্গে শক্তিশালীভাবে দল পুনর্গঠন করা যাবে মন্তব্য করে তিনি বলেন, পুনর্গঠিত দল দিয়ে সরকারকে মোকাবেলা করা যাবে।
সারাদেশে কমিটি পুনর্গঠনের পর আন্দোলনের জন্য দলকে প্রস্তুত থাকার কথাও বলেন হান্নান শাহ।







